TRENDING:

Inspirational Story: ‘না’ ও পারে না, কিন্তু চোখে তো অনেক স্বপ্ন, চার বছর অসুস্থ থাকার পর মায়ের কোলে মাধ্যমিক পরীক্ষা দিল অনন্যা

Last Updated:

Inspirational Story: মায়ের কোলে চড়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাল মাধ্যমিক পরীক্ষার্থী, দীর্ঘ চার বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ সে পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে নিজের মায়ের কোলে চড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: নদিয়া জেলার করিমপুরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত উঠে এল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে। সারা রাজ্যের সঙ্গে এদিন করিমপুর জগন্নাথ হাইস্কুলেও শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ওই বিদ্যালয়েই পরীক্ষাকেন্দ্র পড়েছিল প্রতিবন্ধী ছাত্রী অনন্যা প্রামানিকের। হোগলবেড়িয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা এবছর প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে।
advertisement

বয়স ১৮ বছর। দীর্ঘ চার বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ সে পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে নিজের মায়ের কোলে চড়ে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সমস্ত কষ্ট ভুলে মায়ের এই লড়াই যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পর কর্তব্যরত পুলিশকর্মী ও শিক্ষক-শিক্ষিকারা অনন্যাকে সর্বাত্মক সহযোগিতা করেন। হুইলচেয়ার ও অন্যান্য সহায়তার মাধ্যমে তাকে নিরাপদে পরীক্ষাকক্ষে পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের এই সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্যার পরিবার।

advertisement

আরও পড়ুন – Madhyamik Exam Admit Card: সঙ্গে বাবা, কিন্তু অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী, তারপর যা হল

এদিন এই পরীক্ষাকেন্দ্রে মোট ৩৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। কিন্তু সকলের চোখে আলাদা করে নজর কেড়েছে অনন্যার সংগ্রামী উপস্থিতি। অসুস্থ শরীর নিয়েও দৃঢ় মনোবল আর ইচ্ছাশক্তির জোরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিঃসন্দেহে অনুপ্রেরণার উদাহরণ।

advertisement

View More

অনন্যার মা জানান, “মেয়ের পড়াশোনা বন্ধ না হয়, সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। আজ ও পরীক্ষা দিতে পেরেছে, এটাই আমার সবচেয়ে বড় সাফল্য।” সন্তানের এই সাফল্যে গর্বিত তিনি। অনন্যার এই লড়াই প্রমাণ করে দেয়, শারীরিক সীমাবদ্ধতা কখনও স্বপ্নের পথে বাধা হতে পারে না, যদি পাশে থাকে পরিবারের ভালোবাসা ও সমাজের সহানুভূতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই দু'দিন ব্যস্ততার শেষ নেই সালকিয়ার ব্যবসায়ীদের! এলাকায় যেন 'উৎসব'!
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Inspirational Story: ‘না’ ও পারে না, কিন্তু চোখে তো অনেক স্বপ্ন, চার বছর অসুস্থ থাকার পর মায়ের কোলে মাধ্যমিক পরীক্ষা দিল অনন্যা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল