TRENDING:

IIT Kharagpur: চিকিৎসাক্ষেত্রে নয়া দিগন্ত, গবেষণায় হাত মেলাল আইআইটি খড়গপুর ও চার্নক হাসপাতাল

Last Updated:

প্রযুক্তিগত সহায়তা, চার্নক হাসপাতালের চিকিৎসাপদ্ধতিকে আরও আধুনিক ও নির্ভুল করতে সাহায্য করবে। শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের এই মেলবন্ধন ভারতের সামগ্রিক চিকিৎসা পরিকাঠামোকে স্বনির্ভর ও উন্নত করার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চিকিৎসাবিজ্ঞানের আধুনিক গবেষণাকে কেবল ল্যাবরেটরির চার দেওয়ালে বন্দি না রেখে তাকে সরাসরি সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে এক বড় পদক্ষেপ করল আইআইটি খড়গপুর। সম্প্রতি কলকাতার অন্যতম প্রধান বেসরকারি চিকিৎসাকেন্দ্র চার্নক হাসপাতালের সঙ্গে একটি কৌশলগত সমঝোতাপত্র (MoU) স্বাক্ষর করেছে এই প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান। এই চুক্তির মূল লক্ষ্য হল প্রকৌশল বিদ্যা ও চিকিৎসাবিদ্যার এক অভূতপূর্ব মেলবন্ধনের মাধ্যমে দেশের চিকিৎসা পরিষেবায় এক নতুন ‘ইনোভেশন ইকোসিস্টেম’ গড়ে তোলা।
মৌ সাক্ষর 
মৌ সাক্ষর 
advertisement

আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী এবং চার্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মার উপস্থিতিতে এই চুক্তিটি চূড়ান্ত হয়। এই যৌথ উদ্যোগের হাত ধরে আগামী দিনে আইআইটি খড়গপুরের উন্নত গবেষণা ক্ষমতা এবং চার্নক হাসপাতালের ক্লিনিকাল অভিজ্ঞতাকে এক সুতোয় গাঁথা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML)-এর মত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে রোগীদের তথ্য বিশ্লেষণ, রোগ নির্ণয়ের ডিজিটাল পদ্ধতি এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন করাই এই সহযোগিতার প্রধান লক্ষ্য।

advertisement

আরও পড়ুনঃ ‘রাহুল দা-র ড্রাইভার যা বললেন, শুনে হাত-পা কাঁপছিল!’ ‘রাজা’র বিদায়, ‘মাম্পি’ রুকমা আঁতকে উঠছেন ঘটনার বীভৎসতায়

এই প্রকল্পের অধীনে কেবল গবেষণাই নয়, বরং ইঞ্জিনিয়ার ও চিকিৎসকদের জন্য যৌথ প্রশিক্ষণ শিবিরেরও পরিকল্পনা রয়েছে। এর ফলে কারিগরি উদ্ভাবনগুলো পরীক্ষাগার থেকে দ্রুত হাসপাতালের বেডসাইড বা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

advertisement

View More

অধ্যাপক সুমন চক্রবর্তীর মতে, গবেষণার প্রকৃত সার্থকতা তখনই অনুভূত হয়, যখন তা সমাজের বৃহত্তর স্বার্থে এবং মানুষের সেবায় কাজে লাগে। এই সমন্বয় গবেষণাগার ও বাস্তব প্রয়োগের মধ্যবর্তী ব্যবধান ঘোচাতে বিশেষ ভূমিকা নেবে।অন্যদিকে, প্রশান্ত শর্মা জানান, আইআইটির মত বিশ্বমানের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তা চার্নক হাসপাতালের চিকিৎসাপদ্ধতিকে আরও আধুনিক ও নির্ভুল করতে সাহায্য করবে।

advertisement

শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের এই মেলবন্ধন ভারতের সামগ্রিক চিকিৎসা পরিকাঠামোকে স্বনির্ভর ও উন্নত করার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েত এলাকা উন্নয়নে পুরসভা করার পরিকল্পনা! বিশেষ ভাবনা প্রার্থী ঋতুপর্ণা-র
আরও দেখুন

আইআইটি খড়গপুর বরাবরই আন্তঃবিষয়ক গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, এই নয়া চুক্তি সেই সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যোগ করল।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: চিকিৎসাক্ষেত্রে নয়া দিগন্ত, গবেষণায় হাত মেলাল আইআইটি খড়গপুর ও চার্নক হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল