TRENDING:

Job News: ৩০ হাজার টাকা বেতনে বীরভূমের মেডিক্যাল কলেজে চাকরির বড় সুযোগ! হাতে সময় কম, হাতছাড়া করলে পস্তাতে হবে

Last Updated:
Birbhum Job News: বীরভূমে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ করা হবে। শুরু হয়েছে আবেদন গ্রহণ। ৩০ হাজার টাকা বেতনের এই চাকরির যাবতীয় তথ্য জানুন আমাদের প্রতিবেদনে।
advertisement
1/5
৩০ হাজার টাকা বেতনে বীরভূমের মেডিক্যাল কলেজে চাকরির বড় সুযোগ! হাতে সময় কম
বেকার যুবক-যুবতীরা এখন চাকরির জন্য প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। চাকরির জন্য যখন বেকার যুবক-যুবতীরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন ঠিক সেই সময় বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইটে একাধিক বিভাগে একাধিক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই সকল বিজ্ঞপ্তি থেকেই জানা যাচ্ছে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়োগ করা হবে কর্মী।
advertisement
2/5
বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আওতায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত হওয়া কর্মীকে ইডব্লিউএস ক্যাটাগরির হতে হবে।
advertisement
3/5
বিজ্ঞপ্তি অনুযায়ী নিযুক্ত হওয়া কর্মী প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বেতন পাবেন। এই পোস্টের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীর ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সে ছাড় পাওয়া যাবে।
advertisement
4/5
যে পোস্টের জন্য নিয়োগ করা হবে তা হল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। স্বাভাবিকভাবেই আবেদনকারীর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কোয়ালিফিকেশন থাকতে হবে। এছাড়াও সাইকোলজিস্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা একই বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরও তথ্য এবং অন্যান্য জরুরি বিষয় জানার জন্য আবেদনকারীরা বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখতে পারেন।
advertisement
5/5
আবেদন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের শেষ দিন ২ এপ্রিল ২০২৬, আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ একই এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল চলতি বছরের এপ্রিল মাসের ৬ তারিখ।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job News: ৩০ হাজার টাকা বেতনে বীরভূমের মেডিক্যাল কলেজে চাকরির বড় সুযোগ! হাতে সময় কম, হাতছাড়া করলে পস্তাতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল