তবে এই পরীক্ষাতে ভীতি কাটানো, কীভাবে লিখতে হবে পরীক্ষায়? কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে? তার বিস্তারিত বর্ণনা দিলেন দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক শংকর চন্দ্র দোলাই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর দেওয়া এবং বর্ণনাধর্মী প্রশ্নের উত্তর যথাযথ দেওয়ার বার্তা দিয়েছেন এই শিক্ষক।
advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা খাতায় বেশ কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তর দেওয়া। নির্দিষ্ট তথ্য দিয়ে প্রশ্নের উত্তর লেখা, খাতায় মার্জিন দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার পরামর্শ দিয়েছেন এই শিক্ষক। শুধু তাই নয় প্রথমবার সেমিস্টার সিস্টেমে ফাইনাল পরীক্ষা। স্বাভাবিকভাবে ভয় থাকে পড়ুয়াদের। পরীক্ষা কেন্দ্র এগিয়ে মাত্র ৪০ নম্বরের বর্ণনা কর্মী প্রশ্নের উত্তর দেওয়ার সাজেশন দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ইতিহাস! সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মামলাকারী মমতার! তুখোড় আইনজীবীর মতো সওয়াল, কী কী বললেন? দেখুন…
প্রবন্ধ, সাহিত্য ও সংস্কৃতি, গল্প, কবিতা ও নাটক থেকে একাধিক বিষয়ে বর্ণনা দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে পুরো আয়রা যাতে সহজে উত্তর লিখতে পারে তার বর্ণনা দিয়েছেন শিক্ষক শংকর চন্দ্র দোলাই। প্রসঙ্গত ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক। উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা প্রথম ভাষা বাংলা। আর এই পরীক্ষা যাতে সহজে দিতে পারে তার টিপস দিয়েছেন এই শিক্ষক।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়। তবে এক্ষেত্রে হয়নি কোনও পরীক্ষা। স্বাভাবিকভাবে, নতুন এই সেমিস্টার সিস্টেম। পুঙ্খানুপুঙ্খ পড়া ও নির্দিষ্ট উত্তর লেখার পরামর্শ দিয়েছেন এই শিক্ষক।





