TRENDING:

Hospital Surprise Visit: গভীর রাতে গাড়ি গাড়ি পুলিশ হাজির বালুরঘাট হাসপাতালে! আবার কী হল?

Last Updated:

বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশের সারপ্রাইজ ভিজিট। নিরাপত্তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানান পুলিশ আধিকারিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।মধ্যরাতে বালুরঘাট জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ। রাতে বালুরঘাটের জেলা হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।
advertisement

এছাড়া হাসপাতালে নিরাপত্তার জন্য কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত রোগীর পরিজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় পুলিশ আধিকারিকদের। হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। হাসপাতালের ১০ তলা ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওই সংস্থার ৪২ জন কর্মী। এছাড়া হাসপাতাল চত্বরে রয়েছে একটি পুলিশ ক্যাম্প।

আরও পড়ুন:বাংলায় তৈরি গণেশ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে!

advertisement

সেখানে রয়েছেন দু’জন অফিসার ও ১২ জন কনস্টেবল। সঙ্গে জনা ১৭ সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। এবিষয়ে ডিএসপি (হেডকোয়ার্টার) জানান,”নিরাপত্তার জন্য কর্মীবল পর্যাপ্ত রয়েছে। কিন্তু তাঁরা কী ভাবে কাজ করছেন, কতটা সক্রিয়, তা খতিয়ে দেখতেই আচমকা এই পরিদর্শন।” নিরাপত্তার বিষয়গুলি কি পরিস্থিতিতে রয়েছে, তার খোঁজখবর নিতেই এ ধরনের পদক্ষেপ বলে জানা যায়।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, 'লটারি' পেলেন ১৫০ পর্যটক
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Hospital Surprise Visit: গভীর রাতে গাড়ি গাড়ি পুলিশ হাজির বালুরঘাট হাসপাতালে! আবার কী হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল