TRENDING:

Covid 19 : করোনা আক্রান্ত কবি শঙ্খ ঘোষ, অবস্থা স্থিতিশীল

Last Updated:

পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে। তার পরেই জানা যায়, করোনা সংক্রামিত হয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

জানা গিয়েছে গত দু’দিন ধরে সামান্য জ্বর ছিল প্রবীণ কবির। পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে। তার পরেই জানা যায়, করোনা সংক্রামিত হয়েছেন তিনি। পরিবার সূত্রের খবর, আপাতত জ্বর নেই তাঁর। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খবাবু। হাসপাতালেও ভর্তি হতে হয় বেশ কয়েকবার। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যেই গত দু’দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তবে হাসপাতালে নয়, এখনও বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে শঙ্খবাবুর পরিবারের তরফে। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকবছর যাবৎ একপ্রকার গৃহবন্দিই রয়েছেন কবি। এরইমধ্যে প্রবীণ কবির করোনা সংক্রমণের খবরে উদ্বেগে সংস্কৃতি জগৎ তথা আপামর বাঙালি।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 : করোনা আক্রান্ত কবি শঙ্খ ঘোষ, অবস্থা স্থিতিশীল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল