TRENDING:

করোনা অতিমারি! এই প্রথম মুম্বইয়ে বিশাল গণেশ 'লালবাগচা রাজা' নেই, থাকবে স্বাস্থ্য শিবির

Last Updated:

পুজো কমিটির সিদ্ধান্ত, গণেশ উত্‍সবের ১১ দিন ধরেই চলবে এই স্বাস্থ্য শিবির৷ গণেশ পুজো ও বিসর্জনের উত্‍সবকে (গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্থী পর্যন্ত) এ বার স্বাস্থ্য উত্‍সব হিসেবে পালন করা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দক্ষিণ মুম্বই মার্কেটে গত ৯৩ বছর ধরে সুবিশাল সিংহাসনে তিনি বসেন৷ লালবাগের রাজা বলা হয় তাঁকে৷ করোনা অতিমারির জেরে সেই রাজাকে এ বার দেখা যাবে না৷ এই প্রথম মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত গণেশ পুজো লালবাগচা রাজার সেই সুবিশাল মূর্তি থাকবে না৷ গণেশ উত্‍সব পালিত হবে৷ কিন্তু অন্যরকম ভাবে৷ রক্ত ও প্লাজমা ডোনেশন ক্যাম্প তৈরি হবে সেখানে৷ এই ভাবেই গণেশ পুজোয় স্বাস্থ্য উত্‍সবে মাতবে মুম্বইবাসী৷
advertisement

করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার জেরে লালবাগচা রাজা গণেশোত্‍সব মণ্ডল এই সিদ্ধান্ত নিয়েছে৷ মহারাষ্ট্রে ১ লক্ষ ৭৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত৷ দেশের মধ্যে সবচেয়ে বেশি৷

পুজো কমিটির সিদ্ধান্ত, গণেশ উত্‍সবের ১১ দিন ধরেই চলবে এই স্বাস্থ্য শিবির৷ গণেশ পুজো ও বিসর্জনের উত্‍সবকে (গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্থী পর্যন্ত) এ বার স্বাস্থ্য উত্‍সব হিসেবে পালন করা হবে৷ ৩ থেকে ৪ ফুটের ছোট একটি মূর্তি রাখা হবে৷ ট্র্যাডিশনাল পুজো ও অন্যান্য আচার পালিত হবে৷ কিন্তু বিরাট করে উত্‍সব হবে না৷

advertisement

প্রতি বছর গণেশ উত্‍সবে কয়েক লক্ষ ভক্ত জড়ো হন লালবাগচা রাজার প্যান্ডেলে৷ ১৫ ফুটের বিরাট আকারের গণেশ মূর্তি থাকে৷ কোটি কোটি টাকা দান করেন মানুষ৷ সোনা, রুপোও দান করা হয়৷ গণেশ উত্‍সব চলাকালীন ওই প্যান্ডেলে প্রতিদিন গড়ে ৮০ হাজার থেকে ১ লক্ষ মানুষ ভিড় করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

গত মাসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সবাইকে আবেদন করেন, করোনা সংক্রমণ ঠেকাতে খুবই সামান্য করে গণেশ পুজো হোক৷ আড়ম্বর এ বছর না করাই ভাল৷ তার বদলে সামাজিক উন্নয়নমূলক কিছু করুক পুজো সংগঠনগুলি৷ এ বছর গণেশ পুজো শুরু হচ্ছে আগামী ২২ অগাস্ট৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা অতিমারি! এই প্রথম মুম্বইয়ে বিশাল গণেশ 'লালবাগচা রাজা' নেই, থাকবে স্বাস্থ্য শিবির
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল