TRENDING:

করোনার ছোবল বাইশ গজে, ‘আমার দ্রুত আরোগ্য প্রার্থণা করুন’ আবেদন পাক ক্রিকেটারের

Last Updated:

উপসর্গ অবশ্য প্রায় ছিল না বললেই চলে তারকা ক্রিকেটারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: করোনা ভাইরাসের ত্রাস একইরকমভাবে জারি গোটা দুনিয়ার ওপরে ৷ বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন পেশার লোক সকলেই এখন এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে পারছেন না৷ ফের একবার ক্রিকেটার হলেন কোভিড ১৯ -র শিকার ৷ হালকা জ্বর হওয়ায় চিকিৎসা করাতে গিয়ে করোনা পজিটিভ হলেন প্রাক্তন পাক ওপেনার তৌফিক উমর ৷
advertisement

তৌফিক উমর নিজে জানিয়েছেন , তাঁর কোনও লক্ষণই জোরালো ছিল না ৷ নিজের বাড়িতেই সেলফ আইসোলেশনে ছিলেন তিনি ৷জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি গত রাতে অল্প অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারখানায় যাই ৷ এরপর আমার রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপর অবশ্য লক্ষণ খুব একটা জোরালো হয়নি ৷ ’

তিনি আরও জানান , ‘আমাকে বাড়িতে আইসোলেটেড থাকতে বলা হয়েছিল ৷ আমি সকলের কাছে আবেদন করছি আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন ৷ ’

advertisement

এর আগে প্রচুর ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন ৷ তৌফিক উমর প্রথম একেবারে তারকা স্তরের ক্রিকেটার যাঁর করোনা হয়েছে ৷ করোনা সংক্রমণের জেরে সারা পৃথিবীর নাজেহাল অবস্থা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

তৌফিক পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটার যাঁর অভিষেক হয়েছিল ২০০১ সালে ৷ তিনি ৪৪ টি টেস্ট ও ২২ টি একদিনের ম্যাচ খেলেছেন ৷ ১৩ বছরের লম্বা কেরিয়ার ছিল তাঁর ৷ টেস্ট ক্রিকেটে ২৯৬৩ রান করেন তিনি ৷ গড় ৩৭.৯৮৷ একদিনের ক্রিকেটে ৫০৪ রান করেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার ছোবল বাইশ গজে, ‘আমার দ্রুত আরোগ্য প্রার্থণা করুন’ আবেদন পাক ক্রিকেটারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল