TRENDING:

Corona Report: করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের হার অনেক বেশি, স্বাস্থ্য মন্ত্রকের ভয়াবহ রিপোর্ট

Last Updated:

দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় (Coronavirus Second Wave) ঢেউ। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লিঃ দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় (Coronavirus Second Wave) ঢেউ। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন। অবস্থা এতটাই ভয়াবহ যে দেশের একাধিক রাজ্যে আবারও লকডাউনের পথে হাঁটছে। মহারাষ্ট্র, পঞ্জাবে ফিরেছে লকডাউন (Lockdown)। তবে এ বারে করোনার  (Covid 19 Pandemic) ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি শিশুদের আক্রান্ত হওয়া।
advertisement

করোনা প্রথম যখন চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন বর্ষীয়ানদের  মধ্যে তার প্রভাব ছিল বেশি। কিন্তু এ বারে করোনা সংক্রমণের হার শিশু এবং কমবয়সীদের মধ্যে অনেক বেশি।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) যে রিপোর্ট সামনে এসেছে, তাতে চোখ কপালে উঠেছে অভিভাবকদের। রিপোর্ট অনুযায়ী, মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ৭৯,৬৮৮ জন শিশু করোনা আক্রান্ত হয়েছে।

advertisement

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, শিশুদের জন্য এখনই করোনা টিকা দেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি। AstraZeneca একটি টিকা শিশুদের জন্য তৈরি করলেও, তার ট্রায়াল সফল হয়নি। শিশুদের শরীরে যাওয়ার পরে রক্ত জমাট বাধছিল, যার ফলে ইউরোপীয় দেশগুলিতে সাতজনের মৃত্যু পর্যন্ত হয়। মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই ৬০,৬৮৪ জন শিশু করোনা আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৯,৮৮২ জনের বয়স পাঁচ বছরের কম।  ছত্তিশগড়ে করোনা আক্রান্ত হয়েছে ৫,৯৪০ জন, জাদের মধ্যে ৯২২ জনের বয়স পাঁচ বছরের কম। কর্ণাটকে আক্রান্ত হয়েছে ৭,৩২৭ জন, জাদের মধ্যে ৮৭১ জনের বয়স পাঁচ বছরের কম। উত্তর প্রদেশে ৩,০০৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে ৪৭১ জনের বয়স পাঁচ বছরের নীচে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

দিল্লিতেও সংখ্যাটা কম নয়। ২,৭৩৩ জন শিশু রাজধানীতে সংক্রমনের শিকার, তাদের মধ্যে ৪৪১ জনের বয়স পাঁচ বছরের নীচে।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Report: করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের হার অনেক বেশি, স্বাস্থ্য মন্ত্রকের ভয়াবহ রিপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল