TRENDING:

সাবধান! শরীর থেকে দূর হলেও করোনা আক্রান্তের মলে বেঁচে থাকে করোনা ভাইরাস! ভিডিওটি দেখুন

Last Updated:

সোশ্যাল ডিসট্যানসিং, আইসোলেশন, লকডাইন পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে এই রোগের প্রকোপ কমিয়েছে তারা৷ এখন চলছে নানাবিধ গবেষণা৷ এমনই এক গবেষণায় উঠে এসেছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনার সংক্রমণ থেকে শরীর সুস্থ হয়ে উঠলেও, করোনা আক্রান্তের মলে করোনাভাইরাসের জীবাণু বাঁচে কয়েক সপ্তাহ পর্যন্ত৷ চিনের বিজ্ঞানীরা এই তথ্য সামনে আনছেন৷ চিনের ইউহান প্রদেশে মারণ করোনা ছড়িয়ে পড়ে গত বছর ডিসেম্বর থেকে৷ তারপরই এই রোগ নিয়ে সেখানে শুরু হয়েছে নানা পরীক্ষা নিরিক্ষা৷
advertisement

সোশ্যাল ডিসট্যানসিং, আইসোলেশন, লকডাইন পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে এই রোগের প্রকোপ কমিয়েছে তারা৷ এখন চলছে নানাবিধ গবেষণা৷ এমনই এক গবেষণায় উঠে এসেছে মানুষের মলে করোনার বেঁচে থাকার তথ্য৷ যা নতুন করে চিন্তা ফেলেছে৷ কারণ এই মলে কোনও মাছি যদি বসে এবং পরে সেই মাছিটি কোনও ফল বা সবজিতে বসলে তার থেকে করোনা ছড়াতে পারে৷ এমন আশঙ্কা তৈরি হয়েছে৷

advertisement

ভারতের জন সাধারণের সামনে এই তথ্য তুলে ধরেছেন অভিনেতা অমিতাভ বচ্চন৷ এই কারণে তিনি ফের শৌচালয় ব্যবহারের কথা তুলে ধরেছেন৷ প্রধানমন্ত্রী এই বিশেষ প্রকল্প যার মাধ্যমে গ্রামের বহু মানুষকে মাঠঘাটে শৌচকর্মের জন্য আর যেতে হয় না, তার কথাও উল্লেখ করেছেন বিগ বি৷ তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে শৌচালয়ে শৌচকর্ম না করলে বিপদ, কারণ তার ফলে আরও ছড়িয়ে পড়তে পারে করোনার জীবাণু৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এরই সঙ্গে তিনি বলেন যে নিয়মিত হাত ধোয়া সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার কথা৷ অমিতাভ বচ্চনের এই ভিডিওটি নরেন্দ্র মোদি নিজেও রিট্যইট করে দেশবাসীকে সাবধান করেছেন৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সাবধান! শরীর থেকে দূর হলেও করোনা আক্রান্তের মলে বেঁচে থাকে করোনা ভাইরাস! ভিডিওটি দেখুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল