TRENDING:

Money Making Tips: গৃহবধূরাই উদ্যোক্তা! জঙ্গলমহলে রোজগারের নয়া দিশা, জানুন কীভাবে বাড়িতেই এলইডি বাল্ব অঢেল রোজগার করছেন মহিলারা

Last Updated:

West Medinipur Money Making Tips: সংসারের কাজের ফাঁকে হাতে তৈরি হচ্ছে এলইডি বাল্ব। জঙ্গলমহলের মহিলারা আজ স্বনির্ভরতার এক নতুন নজির গড়েছেন। যা থেকে তাঁরা মোটা টাকা রোজগারের সুযোগও পাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ওদের মধ্যে কেউই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নয়। এসব বিষয় নিয়ে ওদের হয়তো কোনওদিন পড়াশোনাও নেই। তবু যেন দক্ষতার সঙ্গে কাজ করেন তারা। একসময় যাঁরা শুধুই সংসারের কাজেই ব্যস্ত থাকতেন, আজ তাঁরাই হাতে তুলে নিয়েছেন স্ক্রু ড্রাইভার, তার, বাল্ব তৈরির সরঞ্জাম। বাড়িতেই তৈরি করেছেন ফ্যাক্টরি। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকট্রিকের কাজ করে গ্রাম বাংলার মহিলারা দেখাচ্ছেন স্বনির্ভরতার নতুন পথ। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় স্ব-সহায়ক দলের (SHG) মহিলারা এখন নিজেরাই তৈরি করছেন বিভিন্ন ধরনের এলইডি বাল্ব। নিজেরাই হয়ে উঠেছেন উদ্যোগপতি। নিজের জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে রফতানি করছেন নানা ইলেক্ট্রিকের জিনিস।
advertisement

জানা গিয়েছে, কলকাতায় প্রশিক্ষণ নিয়ে এই কাজ শুরু করেন কয়েকজন মহিলা। পরে ধীরে ধীরে সেই প্রশিক্ষণ ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রামে। বর্তমানে দাঁতন এক ব্লকের প্রায় আটটি গ্রামের ৯০ জনেরও বেশি মহিলা এই কাজে যুক্ত রয়েছেন। বেজদা, গানপাদা, কাকরাজিৎ, কাজীপাড়া, ধলহরা, জয়রামপুর, মকমলপুর ও কৃষ্ণপুর এলাকার মহিলারা দলবদ্ধভাবে বাড়িতে বসেই তৈরি করছেন বাল্ব, সোলার লাইট ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী।

advertisement

আরও পড়ুন: সুইমিং পুলে ওত পেতে ছিল যম! পরিষ্কারে নেমে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারালেন সাফাই কর্মী, বীরভূমে তীব্র আতঙ্ক

এই কাজে প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা রয়েছে। কেউ সার্কিট তৈরি করছেন, কেউ তার জোড়ার কাজ করছেন, আবার কেউ প্যাকেজিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। কলকাতার একটি সেবা কেন্দ্র থেকে কাঁচামাল সরবরাহ করা হয় এবং প্রস্তুত পণ্য বাজারজাত করতেও সহায়তা করা হয়। স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে পাইকারি দরে বিক্রি হচ্ছে এই পণ্য। এই উদ্যোগের ফলে প্রতি মাসে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আয় করছেন মহিলারা। সংসারের কাজ সামলে অবসর সময়ে এই কাজ করে তাঁরা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন। শুধু তাই নয়, গ্রামের অন্যান্য মহিলাদেরও এই কাজে যুক্ত হতে উৎসাহ দিচ্ছেন তাঁরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভরতপুরে এবার পদ্ম শিবিরের চমক অনামিকা! হুমায়ুনের বিপরীতে জিততে মরিয়া প্রার্থীর প্রচারে ঝড়
আরও দেখুন

স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক পরিবর্তনেরও বার্তা দিচ্ছে। আগে যেখানে ইলেকট্রিকের কাজকে শুধুই পুরুষদের কাজ হিসেবে দেখা হত, এখন সেই ধারণা বদলে দিচ্ছেন গ্রামের মহিলারা। সব মিলিয়ে, ছোট্ট উদ্যোগই আজ বড় সাফল্যের দিশা দেখাচ্ছে। গ্রাম বাংলার এই মহিলাদের প্রচেষ্টা প্রমাণ করে দিয়েছে—ইচ্ছাশক্তি থাকলে কোনও কাজই অসম্ভব নয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: গৃহবধূরাই উদ্যোক্তা! জঙ্গলমহলে রোজগারের নয়া দিশা, জানুন কীভাবে বাড়িতেই এলইডি বাল্ব অঢেল রোজগার করছেন মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল