TRENDING:

গ্রাহকদের ৬৫ শতাংশ পেমেন্ট বাকি, চরম বিপর্যয়ে আবাসন শিল্প: ICC

Last Updated:

বণিক সভা জানাচ্ছে, গত বছর থেকেই ধুঁকছে আবাসন শিল্প৷ এখনও পর্যন্ত ৬৫ শতাংশ ক্ষেত্রে গ্রাহকরা ঠিকমতো পেমেন্ট করেননি৷ যার জেরে থমকে রয়েছে বহু প্রকল্প৷ এখন যা অবস্থা, তাতে আরও যে কত বিক্রি কমবে ও পেমেন্ট বন্ধ হবে, তা বলে বোঝানো যাবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা ভাইরাসের জেরে ধুঁকছে বিশ্ব অর্থনীতি৷ ভারতে বড় ক্ষেত্রগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আবাসন শিল্পের৷ ভারতে আবাসন ব্যবসার বর্তমান পরিমাণ ১২০০ কোটি মার্কিন ডলার৷ দেশের মোট জিডিপি-র প্রায় ৫ শতাংশ৷ লকডাউনের জেরে আপাতত যা অবস্থা, আবাসন শিল্পে বিপর্যয় আসছে৷ এমনই আশঙ্কার কথা জানাল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স৷ ৬৫ শতাংশ পেমেন্ট ডিফল্টের প্রমাদ গুণছে আবাসন শিল্প৷
advertisement

বণিক সভা জানাচ্ছে, গত বছর থেকেই ধুঁকছে আবাসন শিল্প৷ এখনও পর্যন্ত ৬৫ শতাংশ ক্ষেত্রে গ্রাহকরা ঠিকমতো পেমেন্ট করেননি৷ যার জেরে থমকে রয়েছে বহু প্রকল্প৷ এখন যা অবস্থা, তাতে আরও যে কত বিক্রি কমবে ও পেমেন্ট বন্ধ হবে, তা বলে বোঝানো যাবে না৷ আসলে ভারতের আবাসন শিল্পের কাঁচামালের একটা বড় অংশই আসে চিন থেকে৷ করোনা ভাইরাসের জেরে তা বন্ধ৷ ফলে কাঁচামালের অভাবে আবাসনের দাম বাড়বে৷

advertisement

বণিকসভার দাবি, এরকম কঠিন পরিস্থিতি সরকার পাশে না দাঁড়ালে আবাসন শিল্প ভেঙে পড়বে৷ আইসিসি-র দাবি, অন্তত এক ত্রৈমাসিকের জন্য সরকার মিউনিসিপ্যাল ট্যাক্স মকুব করুক৷ একই সঙ্গে কোনও সংস্থার যদি কর বকেয়া থাকে, তার পেনাল্টি মকুব করা হোক৷ ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হোক শোধ করার৷

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে
আরও দেখুন

বণিকসভার আরও প্রস্তাব, এই কঠিন পরিস্থিতিতে আবাসন শিল্পের ব্যবসায়ীদের ব্যাঙ্ক ঋণে ৬ মাসের মোরাটোরিয়াম দেওয়া হোক৷ কারণ, একটা বিশাল সংখ্যায় মানুষ এই শিল্পে কাজ করে৷ তাদের পারিশ্রমিক দেওয়ার মতো অর্থের ব্যবস্থা রাখাটা জরুরি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের ৬৫ শতাংশ পেমেন্ট বাকি, চরম বিপর্যয়ে আবাসন শিল্প: ICC
Open in App
হোম
খবর
ফটো
লোকাল