পুলিশ কমিশনারের তরফ থেকে প্রকাশিত আদেশে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ আবগারি আইন, ১৯০৯–এর ধারা ২৬ অনুযায়ী এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। তবে থ্রি স্টার বা তার ঊর্ধ্বমানের হোটেলের সঙ্গে সংযুক্ত বার এবং ক্লাবগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ‘সংসদে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধি হব!’ তৃণমূল রাজ্যসভায় মনোনীত করার পর প্রতিক্রিয়া মেনাকার
আরও পড়ুনঃ এবার বাগডোগরা থেকে সোজা দিঘা! সমুদ্র সফর আরও সহজ, নতুন ট্রেনে টাইম, স্টপেজ জানুন
উৎসবের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ আধিকারিক ও আবগারি দফতরের বিভিন্ন শাখায় এই নির্দেশের কপি পাঠানো হয়েছে। লাইসেন্সধারীদের কাছেও আদেশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। দোল ও হোলির আবহে শহর যখন রঙিন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শহরবাসী।






