মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জমিতে আলু তুলে ফেলে দ্রুত বিকল্প চাষে ঝুঁকলেই কৃষকরা ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। তিনি জানান, “এই সময় লতানো সবজি চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে শসা, করলা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল ও পটল চাষ করলে কম সময়ে ভাল ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও জমি যদি একটু উঁচু হয়, তবে টমেটো চাষও করা যেতে পারে।”
advertisement
শুধু সবজি নয়, বিকল্প হিসেবে কলাই, মুগ, পাট ও ভুট্টা চাষেরও পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমানে বৃষ্টির কারণে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় পাট চাষে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফসলগুলির ক্ষেত্রে তুলনামূলক কম পরিচর্যাতেই ভাল ফলন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া বীজ বপনের পর জমিতে আগাছা নিয়ন্ত্রণের জন্য প্রতি বিঘায় নির্দিষ্ট মাত্রায় পেন্ডিমিথালিন কীটনাশক স্প্রে করারও পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিজ্ঞানীদের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতি হলেও সঠিক সময়ে উপযুক্ত বিকল্প চাষে উদ্যোগ নিলে সেই লোকসান অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। পরিকল্পিতভাবে লতানো সবজি, ডালশস্য বা অন্যান্য ফসল চাষ করলে অল্প সময়ের মধ্যেই কৃষকরা নতুন করে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন।





