advertisement

Agriculture News: আলু চাষের লোকসান পুষিয়ে যাবে নিমেষে! শুধু কৃষি বিজ্ঞানীদের এই টোটকা কাজে লাগাতে হবে চাষিদের

Last Updated:

Malda Agriculture News: আলুর বাজার দরের পতন চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সব এলাকাতেই একই অবস্থা। এমন পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে যাবে যদি কৃষি বিজ্ঞানীদের এই পরামর্শ মানা যায়।

+
আলু

আলু চাষ 

মালদহ, জিএম মোমিন: অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিস্তীর্ণ আলু চাষ। বিঘার পর বিঘা জমিতে ফলনের ক্ষতি হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন বহু কৃষক। এই পরিস্থিতিতে চাষিদের লোকসান কমাতে বিশেষ পরামর্শ নিয়ে এগিয়ে এলেন কৃষি বিজ্ঞানীরা।
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জমিতে আলু তুলে ফেলে দ্রুত বিকল্প চাষে ঝুঁকলেই কৃষকরা ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। তিনি জানান, “এই সময় লতানো সবজি চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে শসা, করলা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল ও পটল চাষ করলে কম সময়ে ভাল ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও জমি যদি একটু উঁচু হয়, তবে টমেটো চাষও করা যেতে পারে।”
advertisement
advertisement
শুধু সবজি নয়, বিকল্প হিসেবে কলাই, মুগ, পাট ও ভুট্টা চাষেরও পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমানে বৃষ্টির কারণে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় পাট চাষে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফসলগুলির ক্ষেত্রে তুলনামূলক কম পরিচর্যাতেই ভাল ফলন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া বীজ বপনের পর জমিতে আগাছা নিয়ন্ত্রণের জন্য প্রতি বিঘায় নির্দিষ্ট মাত্রায় পেন্ডিমিথালিন কীটনাশক স্প্রে করারও পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিজ্ঞানীদের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতি হলেও সঠিক সময়ে উপযুক্ত বিকল্প চাষে উদ্যোগ নিলে সেই লোকসান অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। পরিকল্পিতভাবে লতানো সবজি, ডালশস্য বা অন্যান্য ফসল চাষ করলে অল্প সময়ের মধ্যেই কৃষকরা নতুন করে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: আলু চাষের লোকসান পুষিয়ে যাবে নিমেষে! শুধু কৃষি বিজ্ঞানীদের এই টোটকা কাজে লাগাতে হবে চাষিদের
Next Article
advertisement
পাকিস্তানে মৃত জইশ-প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ার! মৃত্যুর কারণে ধোঁয়াশা
পাকিস্তানে মৃত জইশ-প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ার! মৃত্যুর কারণে ধোঁয়াশা
  • জইশ-ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই মহম্মদ তাহির আনোয়ার মৃত

  • মৃত্যুর কারণ সম্পর্কে এখনও সঠিক কিছুই জানা যায়নি

  • মাসুদ আজহারের পাঁচ ভাইয়ের মধ্যে একজন হলেন মৃত তাহির আনোয়ার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement