TRENDING:

Go First: ৩২টি নতুন ফ্লাইট গো ফার্স্টের, এই শহরগুলিতে এবার পাওয়া যাবে ডিরেক্ট ফ্লাইট, জানুন বিশদে

Last Updated:

Go First has introduced 32 new flights: ওয়াদিয়া গ্রুপের এয়ারলাইন সংস্থা গো ফার্স্ট এবার নিজেদের নেটওয়ার্কে যোগ করল অমৃতসর, সুরাত, দেহরাদুন এবং আইজল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ডোমেস্টিক বিমানযাত্রায় গো ফার্স্ট (Go First) আরও ৩২টি নতুন ফ্লাইট চালু করল ৷ ওয়াদিয়া গ্রুপের এয়ারলাইন সংস্থা এবার নিজেদের নেটওয়ার্কে যোগ করল অমৃতসর, সুরাত, দেহরাদুন এবং আইজল ৷ এই বিমানবন্দরগুলিতে দিল্লি, মুম্বই, শ্রীনগর, বেঙ্গালুরু, কলকাতা এবং গুয়াহাটির সঙ্গে কানেক্টিভিটি বাড়ানো হল (Go First has introduced 32 new flights) ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- ৯৪ টাকার শেয়ার বিনিয়োগকারীকে রিটার্ন দিল ২১.৭ লাখ টাকা; আপনার কাছে এটি আছে কি?

advertisement

গো ফার্স্টের সিইও কৌশিক খোনা (Kaushik Khona) জানান, ‘‘ বিমানযাত্রীরা যাতে আরও বেশি শহরে সহজে যাতায়াত করতে পারেন ৷ এবং সংস্থার নেটওয়ার্ককে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য ৷ আমরা মনে করি এই নতুন বিমানবন্দরগুলি ডোমেস্টিক নেটওয়ার্কে যোগ হওয়ার ফলে বিভিন্ন মেট্রো ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিতে যাতায়াত করতে আরও সুবিধা হবে যাত্রীদের ৷’’

advertisement

আরও পড়ুন- পুষ্টিগুণে তুখোড়; শুধু সুস্বাদু তরকারি নয়, এবার থেকে মন মজে যাবে আলুর দুধেও!

সুরত-বেঙ্গালুরু পর্যন্ত ডিরেক্ট ফ্লাইট পরিষেবা চালু করেছে গো ফার্স্ট ৷ প্রতিদিন একটি করে ফ্লাইট থাকবে ৷ পাশাপাশি দিল্লি এবং কলকাতা থেকে হায়দরাবাদ, বাগডোগরা, পটনা, শ্রীনগর, গুয়াহাটি, জম্মু, লখনউ এবং রাঁচির ফ্লাইটও মিলবে এবার ৷ এ ছাড়া কলকাতা-আইজল এবং দিল্লি-আইজল রুটেও বিমান চালাবে গো ফার্স্ট ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

অমৃতসর থেকে দিল্লি পর্যন্ত তিনটি ফ্লাইট চালু করছে গো ফার্স্ট ৷ এ ছাড়া অমৃতসর-শ্রীনগর বিমানও চালাচ্ছে গো ফার্স্ট ৷ দুপুর ১২.১০ মিনিটে অমৃতসর থেকে শ্রীনগরের ফ্লাইট থাকছে ৷ সেটি শ্রীনগর পৌঁছয় দুপুর ১টায় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Go First: ৩২টি নতুন ফ্লাইট গো ফার্স্টের, এই শহরগুলিতে এবার পাওয়া যাবে ডিরেক্ট ফ্লাইট, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল