TRENDING:

দেশে পেট্রল-ডিজেল আছে পর্যাপ্তই, কিন্তু পেতে গেলে মানতেই হবে এই শর্তটা! কী জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:
দেশে পেট্রল এবং ডিজেল যথেষ্ট পরিমাণে মজুত থাকলেও মানতে হবে একটা শর্ত। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক
advertisement
1/6
দেশে পেট্রল-ডিজেল আছে পর্যাপ্তই, কিন্তু পেতে গেলে মানতেই হবে এই শর্তটা! কী জানেন? চমকে উঠবেন শুনে
খালি কিংবা অনুপযুক্ত পাত্রে পেট্রল-ডিজেল সংরক্ষণ করা যাবে না। ঠিক এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার।
advertisement
2/6
একই সঙ্গে আরও জানানো হয়, যে কোনও পাত্রে বিক্রিও করা যাবে না পেট্রল-ডিজেল। দেশে জ্বালানি উদ্বেগের মধ্যে আবার বার্তা দিল নরেন্দ্র মোদির সরকার।
advertisement
3/6
দেশবাসীর উদ্দেশে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের বার্তা, দেশের পেট্রল পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি রয়েছে। তাড়াহুড়ো করে পেট্রল বা ডিজেলের মতো অতিদহনশীল বস্তু অনুপযুক্ত পাত্রে সংরক্ষণ করা ঠিক নয়।
advertisement
4/6
পশ্চিম এশিয়ায় সংঘাতের আঁচ এসে পড়েছে ভারতেও। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ আক্রমণে ধ্বস্ত হয়ে পড়ে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ। আর এর ফলেই হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। কিছু কিছু জাহাজে ছাড় দিলেও অধিকাংশ পণ্যবাহী জাহাজ ওই এলাকায় আটকে রয়েছে।
advertisement
5/6
যদিও, ভারত সরকারের পক্ষ থেকে বারংবার জানানো হয়েছে, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা বেড়ে যাওয়ায় দেশবাসী সঙ্কটের আশঙ্কায় ভুগতে শুরু করেন। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পেট্রল পাম্পগুলিতে গাড়ির লম্বা লাইন দেখা যায়। অনেকেই বোতল বা অন্যান্য পাত্রে পেট্রল সংরক্ষণ করে রাখতে দেখা যায়।
advertisement
6/6
এই প্রসঙ্গে, মন্ত্রকের বার্তা, "সারা দেশে পেট্রল এবং ডিজেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। এইক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কিন্তু, খালি বা অনুপযুক্ত পাত্রে পেট্রল বা ডিজেলের মতো অতি দহনশীল বস্তু সংরক্ষণ করা কখনই উচিত নয়।'' একই সঙ্গে এও বলা হয়েছে, যদি খালি বা অনুপযুক্ত পাত্রে পেট্রল বা ডিজেল দেওয়া হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দেশে পেট্রল-ডিজেল আছে পর্যাপ্তই, কিন্তু পেতে গেলে মানতেই হবে এই শর্তটা! কী জানেন? চমকে উঠবেন শুনে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল