TRENDING:

ভারতে ১ ডলারের 'মূল্য' কত হল জানেন...? চমকাবেন 'রেট' শুনলেই!

Last Updated:
Indian Rupee Vs US Dollar: ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে ফের বড় বদল বাজারে। ১ ডলারের দাম কত হল বলুন তো? চমকে উঠবেন শুনলেই!
advertisement
1/9
ভারতে ১ ডলারের 'মূল্য' কত হল জানেন...? চমকাবেন 'রেট' শুনলেই!
ইরান-ইজরায়েল উত্তেজনা, তেলের মূল্যবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির জেরে মার্চেই ভারতীয় টাকার দর ৯৪.৮৩-তে নেমে এসেছিল। গতকাল ২রা মার্চ, ভারতীয় রুপি গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় উত্থান দেখেছে।
advertisement
2/9
বস্তুত, রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) একটি কঠোর সিদ্ধান্তের পর ভারতীয় টাকার শক্তির এই পুনরুদ্ধার ঘটেছে। ২রা এপ্রিল, রুপির লেনদেন ৯৩.৫৩-তে শুরু হয়েছিল। এরইমধ্যে আরবিআই ব্যাঙ্কগুলির ডলার ধারণের (NOP) সীমা কমিয়ে দেয়। আর তারই জেরে টাকা মুহূর্তে শক্তিশালী করে তুলেছে।
advertisement
3/9
বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দরে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় 'লাফ' রেকর্ড করা হয়েছে । মার্কিন মুদ্রার বিপরীতে রুপির দর ১৫৬ পয়সা বেড়ে প্রতি ডলারের ৯৩.১৪ পয়সায় (অস্থায়ী) স্থির হয়েছে।
advertisement
4/9
উল্লেখ্য সবটাই সম্ভব হয়েছে রিজার্ভ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) গত ২৭ মার্চ, ২০২৬ তারিখে জারি করা একটি সার্কুলারের মাধ্যমে ব্যাঙ্কগুলিকে রুপিতে 'নেট ওপেন পজিশনের' ক্ষেত্রে ১০০ মিলিয়ন ডলারের একটি সীমারেখা বেঁধে দেয় এবং ১০ এপ্রিল পর্যন্ত তা মেনে চলা বাধ্যতামূলক করে।
advertisement
5/9
ফলস্বরূপ, ব্যাঙ্কগুলিকে ১০ এপ্রিলের সময়সীমা পর্যন্ত ডলার বিক্রি চালিয়ে যেতে হবে বলে আশা করা হচ্ছে। আর ঠিক এর ফলেই রুপির এমন উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
6/9
প্রসঙ্গত, এর আগে ইরান যুদ্ধের কারণে রুপির দর ক্রমাগত কমছিল। কমতে কমতে টাকার দর ৯৫-এ নেমে এসেছিল। এর আগে, সোমবার টাকার দর ৯৫-এর সীমা পেরিয়েছিল। এরপর শুক্রবার, এটি প্রতি ডলারের বিপরীতে ৯৪.৮৪-এর ঐতিহাসিক সর্বনিম্ন দরে পৌঁছয়।
advertisement
7/9
এই প্রসঙ্গে ফরেক্স বিশ্লেষকরা বলেছেন, এই নিয়ন্ত্রক পদক্ষেপগুলি ব্যাঙ্কগুলিকে তাদের ওপেন পজিশন কমাতে ডলার বিক্রি করতে বাধ্য করেছে, যা রুপির শক্তি বাড়াতে বড় অবদান রেখেছে। মহাবীর জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বৈদেশিক মুদ্রা বাজার বন্ধ ছিল, অন্যদিকে ব্যাঙ্কগুলির বার্ষিক হিসাব বন্ধ হওয়ার কারণে বুধবার লেনদেন স্থগিত রাখা হয়েছিল।
advertisement
8/9
ডলার সূচক বৃদ্ধি পেয়েছে:অন্যদিকে, ডলার সূচক, যা ছয়টি দেশের প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপ করে, তা ০.৬০ শতাংশ বেড়ে ১০০.০৫-এ পৌঁছেছে। এদিকে, ক্রমাগত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড ৬.৮৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি প্রায় ১০৮ ডলারে পৌঁছেছে।
advertisement
9/9
ইরান যুদ্ধকে কেন্দ্র করে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে টাকার চার শতাংশের বেশি অবমূল্যায়ন হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে এটি প্রায় ১০ শতাংশ দুর্বল হয়ে পড়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভারতে ১ ডলারের 'মূল্য' কত হল জানেন...? চমকাবেন 'রেট' শুনলেই!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল