TRENDING:

প্রবল বৃষ্টিতে কীভাবে নিজের গাড়ি সুরক্ষিত রাখবেন ? রইল কিছু টিপস...

Last Updated:

আপনার প্রিয় গাড়িকে সেফ (Keep your car safe in monsoon) রাখার জন্য রইল কয়েকটি টিপস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ৷ একাধিক জায়গায় জলমগ্ন হয়ে থাকায় গাড়ি নিয়ে বেরোতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ৷ বর্ষায় নিজের পাশাপাশি গাড়ির খেয়াল রাখাও খুব গুরুত্বপূর্ণ, না হলে যে কোনও জায়গায় যে কোনও সময় আটকে যেতে পারে আপনার গাড়ি ৷ আপনার প্রিয় গাড়িকে সেফ (Keep your car safe in monsoon) রাখার জন্য রইল কয়েকটি টিপস ৷ এগুলি মেনে চললেই আর পড়তে হবে না সমস্যায় ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/apart-from-rto-where-can-you-make-driving-licenses-dc-665773.html

সঠিক সময়ে সার্ভিসিং করানো জরুরি

সব সময়ে সময় মতো গাড়ির সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি ৷ গাড়ি বন্ধ হয়ে যাওয়ার বেশিরভাগ ঘটনা বর্ষার সময়ে হয়ে থাকে ৷

টায়ার, ওয়াইপার ও ব্রেক শু-এর খেয়াল রাখতে হবে

বর্ষার আগে গাড়ির টায়ার, ওয়াইপার ও ব্রেক শু-এর উপর বিশেষ নজর দিতে হবে ৷ বৃষ্টির জেরে রাস্তা অনেক সময় পিছল হয়ে যায়৷ দুর্ঘটনা এড়াতে টায়ার ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নিন ৷ পাশাপাশি বৃষ্টির দিনে ওয়াইপার খারাপ হলে গাড়ি চালানো খুবই মুশকিল হয়ে যায় ৷

advertisement

ব্যাটারির অবস্থা খতিয়ে দেখিয়ে নিন (Keep your car safe in monsoon)

ব্যাটারি ঠিক না থাকলে গাড়ি যে কোনও জায়গায় আটকে যেতে পারে ৷ স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় ব্যাটারির উপরে সাদা রঙের ডি-কম্পোজিং পদ্ধার্থ জমে যায় যার জেরে গাড়ির স্টার্ট নিতে সমস্যা হয়ে থাকে ৷ স্টার্টিয়ে সমস্যা হলে ব্যাটারি বদলে নিন বা কোনও মেকানিককে অবশ্যই দেখিয়ে নিন ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/national/number-of-corona-active-cases-in-india-currently-less-than-3-lac-dc-665766.html

ক্লাচ ও ব্রেক চেক করিয়ে নিন

ক্লাচ সঠিক ভাবে কাজ করলে জলে বা কাদায় গাড়ি আটকে গেলেও গিয়ার পুরো পাওয়ারের সঙ্গে গাড়িকে সহজেই বের করে নিতে পারবে ৷ টায়ারের পর ব্রেক চেক করিয়ে নেওয়া সবচেয়ে জরুরি ৷ জলের জন্য ব্রেক অনেক সময় কমজোর হয়ে যায় ৷ বৃষ্টিতে বেশি স্পিডে গাড়ি চালানো এড়িয়ে চলায় ভাল এবং দরকারে ব্রেক প্যাড বদলে নিতে পারেন ৷

advertisement

গাড়ি পরিষ্কার রাখতে হবে (Keep your car safe in monsoon)

রাস্টিং থেকে বাঁচতে গাড়ি অবশ্যই পরিষ্কার রাখতে হবে ৷ গাড়ির নীচে আন্ডার বডি রাস্ট পেইন্ট ব্যবহার করুণ ৷ পাশাপাশি গাড়ির ফ্লোর ম্যাট ও সিট কভার পরিষ্কার রাখতে হবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/10th-instalment-of-pm-kisan-yojona-likely-to-credited-in-farmers-account-soon-dc-665700.html

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

ড্রাইভিংয়ের সময় চেষ্টা করবেন রাস্তার মাঝামাঝি গাড়ি চালাতে৷ এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রবল বৃষ্টিতে কীভাবে নিজের গাড়ি সুরক্ষিত রাখবেন ? রইল কিছু টিপস...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল