TRENDING:

Money Making Tips: পড়াশোনার পাশাপাশি বিপুল রোজগারের নতুন দিশা দেখাচ্ছে কলেজ ছাত্রী!

Last Updated:

Money Making Tips: পড়াশোনার পাশাপাশি নিজের উদ্যোগে আয়ের নতুন পথ তৈরি করেছেন এক কলেজ ছাত্রী। তাঁর এই উদ্যোগ এখন অনেকের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর : পড়াশোনার পাশাপাশি রোজগারের নতুন দিশা দেখাচ্ছে এগরা কলেজের এক ছাত্রী। বাড়িতে বসেই সে বানাচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি। তার তৈরি হ্যান্ডমেড জুয়েলারির চাহিদাও বেশ ভালই রয়েছে স্থানীয় এলাকায়। শুরুতে খুব একটা ভাল না হলেও এখন পড়াশোনার পাশাপাশি ভালই রোজগার করছে সে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের অমরপুর গ্রামের প্রতিমা মাঝি। এগরা সারদা শশিভূষণ কলেজের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। স্নাতক পাশ করার পর থেকেই নতুন কিছু করার কথা ভাবতে শুরু করে প্রতিমা। পড়াশোনার পাশাপাশি কিছু উপার্জন করার ইচ্ছে থেকেই হ্যান্ডমেড জুয়েলারি তৈরির সিদ্ধান্ত নেয় সে।
advertisement

তবে শুরুটা সহজ ছিল না। কীভাবে জুয়েলারি তৈরি করতে হয় সে বিষয়ে তার কোনও প্রশিক্ষণ ছিল না। তবুও নিজের আগ্রহ আর ইচ্ছাশক্তিকেই ভরসা করে এগিয়ে যায় প্রতিমা। জুয়েলারি তৈরির কৌশল শেখার জন্য ইউটিউবকেই ভরসা করে সে। বিভিন্ন টিউটোরিয়াল দেখে ধীরে ধীরে শিখতে থাকে নতুন নতুন ডিজাইন। কিন্তু বড় সমস্যা ছিল পুঁজি। কলেজ পড়ুয়া হওয়ায় হাতে তেমন টাকা ছিল না। তাই টিউশনের খরচ বাঁচিয়ে মাত্র ৪০০ টাকা জোগাড় করে প্রতিমা। সেই টাকায় অনলাইন থেকে কিছু কাঁচামাল কিনে আনে।

advertisement

আরও পড়ুন: গোল্ড লোনের কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই কি সোনা নিলামে ওঠে? জানুন প্রক্রিয়ার সমস্ত তথ্য

ছোট্ট সেই উদ্যোগ থেকেই শুরু হয় তার কাজ। প্রথমে কয়েকটি জুয়েলারি তৈরি করে বন্ধুদের দেখায়। বন্ধুরাই প্রথম তার কাছ থেকে জুয়েলারি কেনে। এতে তার আত্মবিশ্বাস বাড়ে। এরপর ধীরে ধীরে আশেপাশের মানুষও তার কাজের কথা জানতে পারে। স্থানীয় দোকান থেকেও তার কাছে অর্ডার আসতে শুরু করে।প্রতিমার জুয়েলারির বিশেষত্ব তার সৃজনশীলতা। প্রতিটি ডিজাইনে থাকে নতুনত্ব। তার তৈরি জুয়েলারির মধ্যে রয়েছে হাতের চুড়ি, গলার হার ও কানের দুলসহ নানা ধরনের অলংকার। সবকিছুই সে নিজের হাতে যত্ন করে তৈরি করে।

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হতে চলেছে, এর প্রভাব কি পকেটের উপর পড়বে? দেখে নিন এক নজরে

পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও কাজে লাগায় প্রতিমা। নিজের তৈরি জুয়েলারির ছবি নিয়মিত আপলোড করে। সেই ছবি দেখেই অনেক ক্রেতা আগ্রহ দেখাতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া থেকেও তার কাছে অর্ডার আসছে। এখন তার তৈরি জুয়েলারির চাহিদা ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় দোকানের পাশাপাশি অনলাইন মাধ্যমেও বিক্রি হচ্ছে তার জিনিস। প্রতিমা প্রমাণ করেছে ইচ্ছে থাকলে উপায় হয়। ভবিষ্যতে নিজের একটি বড় ব্র্যান্ড তৈরি করার স্বপ্ন দেখছে সে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়াশোনার পাশাপাশি বিপুল রোজগারের নতুন দিশা দেখাচ্ছে কলেজ ছাত্রী!
আরও দেখুন

মদন মাইতি

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: পড়াশোনার পাশাপাশি বিপুল রোজগারের নতুন দিশা দেখাচ্ছে কলেজ ছাত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল