৫ কেজির 'মিনি' LPG সিলিন্ডারের দাম কত হল জানেন...? কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু কোন শহরে রান্নার গ্যাসের দর কত? দেখে নিন 'রেট'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
LPG Gas Cylinder Rate: ফের বেড়েছে এলপিজি-র দাম। এবার মিনি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দামে এল বড় বদল। কত হল দর? জানুন এলপিজি গ্যাস বুকিংয়ের নিয়মের নতুন আপডেট।
advertisement
1/8

আমেরিকা ও ইজরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতেই ব্যাপক ধাক্কা বিশ্ব অর্থনীতিতে। এই যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশগুলো থেকে অপরিশোধিত তেল ও এলপিজির প্রবাহ অধিকাংশ ব্যাহত হয়েছে।
advertisement
2/8
এর কারণে প্রিমিয়াম পেট্রোল ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। গৃহস্থালির সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। এই পরিস্থিতিতে তেল কোম্পানিগুলো বাড়ি ও দোকানে ব্যবহৃত ৫ কেজির মিনি সিলিন্ডারেরও দাম বাড়িয়ে দিয়েছে।
advertisement
3/8
যারা ঘন ঘন ট্রাভেল করেন, একা থাকেন এবং ঠিকানার প্রমাণপত্র-সহ অন্য কোনও কাগজপত্র ছাড়াই যাঁরা সঙ্গে সঙ্গে কিনতে পারেন, সেই মিনি সিলিন্ডারগুলির দাম দেশজুড়ে ৫১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কলকাতায় একটি ৫ কেজি মিনি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৩২৬.৫০ টাকা। দাম বাড়ার আগে একটি মিনি সিলিন্ডার ৩২৬ টাকায় বিক্রি হচ্ছিল।
advertisement
4/8
এলপিজি সিলিন্ডার নিয়ে উদ্বেগ আতঙ্ক অব্যাহত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার জনগণকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছে। এদিকে, রাজ্যে গার্হস্থ্য ও বাণিজ্যিক উভয় প্রকার এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়েছে গত এক মাসে। চলুন জেনে নেওয়া যাক, রাজ্যের কোথায় এলপিজি সিলিন্ডারের দাম কত।
advertisement
5/8
২০২৬ সালের ৬ই এপ্রিলের রেট অনুযায়ী, একটি ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম প্রায় ৯০০ থেকে ৯৫০ টাকা। সম্প্রতি দাম ৬০ টাকা বাড়ানো হলেও, ১লা এপ্রিল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আবার বেড়ে ২১৮ টাকা হয়েছে। এখন এই সিলিন্ডারের দাম ২,০০০ টাকা ছাড়িয়ে গেছে।
advertisement
6/8
এলপিজি সঙ্কটের মধ্যে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং অন্যান্য প্রধান শহরগুলিতে রান্নার গ্যাসের দাম দেখে নিন একনজরে। বর্তমানে, মুম্বইতে গার্হস্থ্য এলপিজি (১৪.২ কেজি) সিলিন্ডারের দাম ৯১২.৫০ টাকা।
advertisement
7/8
অন্যদিকে, নয়াদিল্লিতে একটি গার্হস্থ্য এলপিজি (১৪.২ কেজি) সিলিন্ডারের দাম ৯১৩ টাকা।১৪ কেজির সিলিন্ডারের দাম কলকাতায় আজ ৯৩৯.০০ টাকা ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,২০৮.৫০ টাকা।
advertisement
8/8
একইভাবে, বিমানের জ্বালানির দামও বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ চার্টার্ড ও নন-শিডিউল ফ্লাইটের জন্য জ্বালানির দাম ১০৭ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১১৫ শতাংশ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে যে, বিমান জ্বালানির দাম মার্কিন ডলারে নির্ধারিত হয় এবং রুপির মূল্য তীব্রভাবে হ্রাস পাওয়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে। উল্লেখ্য, বিমান জ্বালানির দাম প্রথমবারের মতো প্রতি কিলোলিটারে ২ লক্ষ টাকা অতিক্রম করেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৫ কেজির 'মিনি' LPG সিলিন্ডারের দাম কত হল জানেন...? কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু কোন শহরে রান্নার গ্যাসের দর কত? দেখে নিন 'রেট'