TRENDING:

Petrol Diesel Prices : ১২০ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল

Last Updated:

Petrol Diesel Prices : চার মহানগরে আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতিদিন অল্প অল্প করে বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বেশিরভাগ শহরেই ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ এবার সেঞ্চুরি হাঁকাতে দেরি নেই ডিজেলেরও ৷ ২২ মার্চের পর প্রায় ১০.২০ টাকা প্রতি লিটারে দাম বৃদ্ধি করা হয়েছে তেলের ৷ তবে এদিন অর্থাৎ শনিবার নিয়ে লাগাতার তিনদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷
advertisement

আরও পড়ুন: ATM-এ টাকা তুলতে আর লাগবে না কার্ড! বিরাট ঘোষণা RBI-এর

শনিবার দেশের চার মহানগর-সহ অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রেখেছে তেল সংস্থাগুলি ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের বেশি হয়ে গিয়েছে প্রতি ব্যারেলে ৷ এর জেরে তেল সংস্থাগুলিকে বিপুল টাকার লোকসানের মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ ফলে এবার হু হু করে তেলের দাম বৃদ্ধি করে চলেছে দেশের সরকারি তেল সংস্থাগুলি ৷

advertisement

আরও পড়ুন: ক্রিপ্টোর দুনিয়ায় নতুন? জেনে নিন এখানে বিনিয়োগ শুরু করবেন কীভাবে

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম

  • দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
  • advertisement

অন্যান্য শহরে জ্বালানির দাম

  • নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
  • লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
  • পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: বৈদ্যুতিক গাড়ির মালিকদের বড় উপহার, এখানে মিলবে বিনামূল্যে চার্জিংয়ের সুবিধা

এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : ১২০ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল