TRENDING:

Gold Price : বিয়ের মরশুমে সস্তা হল সোনা, চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট

Last Updated:

Gold Price : এই সময় ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৮০০ টাকা সস্তা হয়েছে ৷ চলতি মাসের শুরুতে সোনার দাম ৫৪ হাজার টাকার আসপাশে ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিয়ের মরশুমে বিপুল চাহিদা বৃদ্ধি সত্ত্বেও বুধবার সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা এখনও ৫১ হাজার টাকার আসপাশে রয়েছে ৷ রুপোর দাম অন্যদিকে ৬৫ হাজার টাকার নীচে চলে এসেছে ৷
advertisement

MCX এ সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ১১৬ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৪৬৮ টাকা হয়েছে ৷ এটা জুনের দাম ৷ এর আগে মঙ্গলবারের ট্রেডিং ছেড়ে দিলে লাগাতার ছ’দিন দাম কমেছে সোনার দাম ৷ এই সময় ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৮০০ টাকা সস্তা হয়েছে ৷ চলতি মাসের শুরুতে সোনার দাম ৫৪ হাজার টাকার আসপাশে ছিল ৷

advertisement

আরও পড়ুন: আপনার আধার কার্ড আসল না নকল, এই স্টেপসগুলি ফলো করে জেনে নিন...

দাম কমেছে রুপোরও -

এমসিএক্সে এদিন রুপোর দামেও পতন দেখা গিয়েছে ৷ ১০০ টাকা কমে প্রতি কিলোতে ৬৪,৮৬৮ টাকা হয়েছে ৷ মঙ্গলবার রুপোর দাম ৬৫ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে ৷ মাসের শুরুতে রুপোর দাম ছিল ৭০ হাজার টাকার বেশি যা এখন কমে ৬৫ হাজার টাকার নীচে চলে এসেছে ৷

advertisement

আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টে এক বছরে ৫০ লাখ টাকা জমা করেছেন? এবার থেকে দিতে হবে আয়কর!

গ্লোবাল মার্কেটে পতন-

বিশ্ব বাজারেও সোনার দামে পতন দেখা গিয়েছে, কিন্তু রুপোর দাম সামান্য বেড়েছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার বর্তমান দাম ০.৩৭ শতাংশ পড়ে ১৮৯৮.৬০ ডলার হয়ে গেছে ৷ রুপোর দাম ০.১৩ শতাংশ বেড়ে ২৩.৫০ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ কয়েকদিন আগে সোনার দাম প্রতি আউন্সে ২০০০ ডলার পেরিয়ে গিয়েছিল ৷

advertisement

আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি, এখানে চেক করে নিন লেটেস্ট দাম....

চলতি বছরে ৬০ হাজার টাকা হতে পারে সোনার দাম-

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

বিশেষজ্ঞদের মতে ২০২২ সালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৮ থেকে ৬০ হাজার টাকা হতে পারে ৷ এর মূল কারণ হচ্ছে বিশ্বজুড়ে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থেমে গেলেও সোনার দাম ৫০ হাজার টাকার নীচে নামবে না বলেই মনে করা হচ্ছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price : বিয়ের মরশুমে সস্তা হল সোনা, চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল