TRENDING:

Betel Leaf Farming: ৬০০ টাকাতেই কেল্লাফতে! পাটকাঠি-শেড নেটে সাফল্যের নতুন গল্প পানচাষে, কম খরচে বাড়ছে লাভ

Last Updated:

Betel Leaf Farming: পাটকাঠি ও শেড নেটের ব্যবহারে দক্ষিণ ২৪ পরগনায় পানচাষে এসেছে বিপ্লব। এতে খরচ কমছে, গুণমান বাড়ছে এবং কৃষকদের লাভ বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পাটকাঠি ও শেডনেটের ব্যবহারে বিপ্লব এসেছে দক্ষিণ ২৪ পরগনার পানচাষে। এর ফলে পানচাষে খরচ কমেছে। শেড নেট খুব ভাল কাজে লাগছে পান চাষীদের।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগর, কাকদ্বীপ ও পাথরপ্রতিমার বিস্তীর্ণ এলাকায় পানচাষ হয়। এই পান চাষের জন্য পানপাতা ছায়া যুক্ত এলাকায় রাখতে হয়। সূর্যের তাপে পান পাতার স্বাদ পরিবর্তন হয়। ফলে ছায়া করে রাখতে হয়।

এই পানবরজ ঘিরতে আগে বাঁশ ও কঞ্চি ছই, চটের বস্তা, খড় আরোও অন্যান্য সামগ্রী ব‌্যবহার করা হত। তবে বর্তমানে পাটকাঠি আসায় খুব সুবিধা হয়েছে কৃষকদের। নদীয়া, মুর্শিদাবাদ থেকে কমদামে পাটকাঠি নিয়ে আসা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বছরে একবার ডাল চাষেই কেল্লাফতে! লুকিয়ে লাভের বিরাট চাবিকাঠি, কৃষকদের জন্য বড় দাওয়াই শোনালেন কৃষি আধিকারিকরা

এরপর সেই কাঠামোর উপর শেড নেট চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে পান চাষে খরচ কমেছে। এই কথা জানিয়েছেন এক পান চাষী সহদেব বারুই জানিয়েছেন তিনি এই পদ্ধতি ব্যবহার করে খুবই লাভ পেয়েছেন।

advertisement

বর্তমানে তিনি এই পাটকাঠি বাইরে থেকে কিনে এনে বিক্রি করেন। অনেক পান চাষী এসে এই পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছে। ৬০০ টাকা প্রতি কাহন পিছু দাম থাকছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জেলার চাষিদের জন্য দারুণ সুখবর! ভাঙড়ে তৈরি হচ্ছে আধুনিক হিমঘর, নতুন কর্মসংস্থানের সুযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
আরও দেখুন

বর্তমানে পাটকাঠি ও শেডনেটের ব্যবহারে বিপ্লব এসেছে দক্ষিণ ২৪ পরগনার পানচাষে। এই শেড নেট দেওয়ার ফলে দেখতেও ভাল লাগছে পানবরজ গুলির। ফলে একটা পরিবর্তন দেখা দিয়েছে এই চাষে, যা খুবই একটি ভাল দিক বলে মত সকলের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Betel Leaf Farming: ৬০০ টাকাতেই কেল্লাফতে! পাটকাঠি-শেড নেটে সাফল্যের নতুন গল্প পানচাষে, কম খরচে বাড়ছে লাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল