advertisement

Agriculture News: বছরে একবার ডাল চাষেই কেল্লাফতে! লুকিয়ে লাভের বিরাট চাবিকাঠি, কৃষকদের জন্য বড় দাওয়াই শোনালেন কৃষি আধিকারিকরা

Last Updated:

South 24 Parganas Agriculture News: বছরে অন্তত একবার ডাল জাতীয় শস্য চাষ করলে জমির উর্বরতা বাড়ার পাশাপাশি সারের খরচ কমে ব্যাপক হারে। ডাল চাষের অভাবনীয় সুবিধা এবং রোগ-পোকা দমনের সঠিক উপায় নিয়ে কৃষি আধিকারিকদের বিশেষ টিপস জানুন এই প্রতিবেদনে।

+
ডাল

ডাল জাতীয় শস্য চাষের লাভ

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সারাবছর ধান চাষ না করে মথুরাপুরে জমিতে ডাল জাতীয় শস্য চাষের পরামর্শ দিচ্ছে কৃষি দফতর। কৃষি অফিসের পক্ষ থেকে সেজন্য বিভিন্ন অঞ্চলে কৃষক সম্মেলন করা হচ্ছে। সেখানে এই কথা জানানো হচ্ছে। আসলে এই এলাকায় সারাবছর ধান চাষ হয়। বছরে তিনবার ধান চাষ না করে একবার ডালজাতীয় শস্য চাষ করলে মাটির উর্বরতা বাড়বে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কৃষি প্রযুক্তি সহায়ক অতনু দে।
ডালজাতীয় শস্যের মূলে থাকে রাইবোজিয়াম। এই রাইবোজিয়াম হল একধরণের ব্যাকটেরিয়া। এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। ফলে এই শস্য চাষ করলে লাভ হবে মাটির। প্রয়োজনে রাইবোজিয়াম কিনে এনেও জমিতে দেওয়া যেতে পারে।
advertisement
advertisement
অপরদিকে কৃষি সম্মলনে অনেক কৃষক জানিয়েছেন, ডাল জাতীয় ফসল লাগিয়েও সেভাবে লাভবান হচ্ছেন না। এই ডালশস্য রোপণ করার পর সেভাবে গাছ জন্মাচ্ছে না‌। ফলনও ভাল হচ্ছে না। যার কারণ খুঁজে বের করার চেষ্টা করে কৃষি আধিকারিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ডালশস্যের বিভিন্ন রোগ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে এই শস্যে গোড়া পচা, পাতা ঝলসানো, মোজাইক ছাড়াও আরও একাধিক রোগ দেখা যায়। এছাড়াও দেখা গিয়েছে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ না করলে ফলন কম হয়।
এ নিয়ে কৃষি দফতরের পক্ষ থেকে এএইও রাজু রায় জানিয়েছেন, সাধারণত ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে নাইট্রোজেন সার কম লাগে, কিন্তু যে একেবারে লাগে না তা নয়। ফলে ঘাটতি মেটানোর জন্য জীবাণু সার ব্যবহার করলে উদ্ভিদ নিজে থেকেই নাইট্রোজেন জমিতে তৈরি করতে পারে। তখন এই সমস্যা আর হবে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: বছরে একবার ডাল চাষেই কেল্লাফতে! লুকিয়ে লাভের বিরাট চাবিকাঠি, কৃষকদের জন্য বড় দাওয়াই শোনালেন কৃষি আধিকারিকরা
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement