Alipurduar News: কন্যাসন্তান জন্মানোর আনন্দ ম্লান! দুঃসংবাদ আনল জটিল রোগ, চিকিৎসার খরচ জোগাতে সহায়তার জন্য আকুল আবেদন বাবার
- Reported by:Annanya Dey
- Published by:Madhab Das
Last Updated:
Alipurduar News: কন্যাসন্তান ঘরে আসার আনন্দ বদলে গেল দুঃখে। একরত্তি মেয়ে আক্রান্ত জটিল রোগে, যার চিকিৎসার খরচ নিম্নমধ্যবিত্ত বাবার সাধ্যের বাইরে। অসহায় বাবা এখন মেয়ের প্রাণ বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন।
ফালাকাটা, অনন্যা দে: কন্যা সন্তান জন্মানোর খুশি চোখে মুখে ফুটে উঠেছিল ফালাকাটার সংগ্রাম সরকারের। কিন্তু সদ্যজাতের বড় ব্যাধি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সরকার পরিবারের। নিজেকে এই পরিস্থিতিতে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন সংগ্রাম সরকার, কিন্তু মেয়ের মুখের দিকে তাকালে তাকে হারানোর ভয়ে চোখ জলে ভরে উঠে তাঁর। মাত্র এক মাস বয়সেই হৃদয়ে ফুটো ধরা পড়েছে এই ফুলের মতো শিশুটির। সন্তানের এমন জটিল রোগ ধরা পড়তেই ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা এই মুহূর্তে প্রায় অসম্ভব হয়ে উঠেছে সরকার পরিবারের পক্ষে।
ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কচিপাতা এলাকার বাসিন্দা সংগ্রাম সরকার। পেশায় কাপড়ের দোকানের কর্মী। তাঁর স্ত্রী একজন গৃহবধূ। কোনও রকমের সংসার চলছে তাঁদের। এক মাস আগেই তাঁদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন সংগ্রাম সরকারের। মেয়েকে শিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করানোর স্বপ্ন দেখেন সংগ্রাম। কিন্তু চিকিৎসকের কাছে সদ্যজাত শিশুকে একদিন নিয়ে যেতেই তাঁর রোগের কথা জানতে পারেন সংগ্রাম ও তাঁর স্ত্রী। এরপরেই আকাশ ভেঙে পড়ে তাঁদের মাথায়।
advertisement
advertisement
শিশুটি চার থেকে পাঁচ মাস বয়সী হলে তাকে এই রোগের চিকিৎসা শুরু করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকাবাসী ও বিশিষ্ট মানুষেরা। প্রয়োজন আরও সাহায্যের। ছোট মেয়েকে কোলে নিয়ে সংগ্রাম সরকার সকলের দরজায় গিয়ে সাহায্য চাইছেন সংগ্রাম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁর কথায়, “আমার মেয়েটিকে বাঁচিয়ে রাখতে হবে। ওকে নিয়ে আমার অনেক আশা। নিজের স্বপ্ন পূরণ হয়নি কিন্তু মেয়েকে প্রতিষ্ঠিত দেখতে চাই।” জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান, ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও শিশুটির চিকিৎসার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 04, 2026 4:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: কন্যাসন্তান জন্মানোর আনন্দ ম্লান! দুঃসংবাদ আনল জটিল রোগ, চিকিৎসার খরচ জোগাতে সহায়তার জন্য আকুল আবেদন বাবার










