advertisement

Purulia News: পুরুলিয়ায় মহাকাশ দর্শন একদম ফ্রি! টেলিস্কোপে চোখ রেখে রোজ আধঘণ্টা মিলছে ব্রহ্মাণ্ড দেখার সুযোগ, সময়সূচী জানিয়ে দিলেন উদ্যোক্তারা

Last Updated:

পুরুলিয়ায় বিনামূল্যে মহাকাশ দর্শনের সুবর্ণ সুযোগ! প্রতিদিন নির্দিষ্ট সময়ে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ করে দিচ্ছেন উদ্যোক্তারা। কবে এবং কখন দেখা যাবে? জেনে নিন সেই সময়সূচী।

+
জেলা

জেলা বিজ্ঞান কেন্দ্রে টেলিস্কোপে মহাকাশ দেখার সুযোগ 

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: লোকসংস্কৃতির জেলা পুরুলিয়া। এই জেলার লোকসংস্কৃতি দেশে-বিদেশে সর্বত্র সুনাম কুড়িয়েছে। লোকসংস্কৃতির পাশাপাশি বিজ্ঞানের দিক থেকেও অনেকখানি এগিয়ে গিয়েছে রাঢ় বঙ্গের এই জেলা। এই জেলায় রয়েছে একটি বিজ্ঞান কেন্দ্র। যা পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এই বিজ্ঞান কেন্দ্রে ভিড় করেন।
জেলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। টেলিস্কোপে মহাকাশ দেখাচ্ছে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। যা দেখতে ভিড় করছেন বহু মানুষ। শীতের মরশুমে প্রতিদিন সন্ধে ছ’টা থেকে সাড়ে ছ’টা পর্যন্ত এই বিজ্ঞান কেন্দ্রে টেলিস্কোপে মহাকাশ দেখান হচ্ছে। ‌ তাও আবার একেবারেই বিনামূল্যে। নতুন অভিজ্ঞতার পাশাপাশি অনেকটাই উপকার পাচ্ছেন পড়ুয়ারা।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ইনোভেশন হাবের জুনিয়র মেন্টর শুভদীপ কর্মকার বলেন, প্রত্যেকদিনই তারা টেলিস্কোপে মহাকাশ দেখান। একসঙ্গে প্রায় ৭০ জন মহাকাশ দেখার সুযোগ পায়। এতে মানুষের সার্বিক একটি ধারণা তৈরি হয় মহাকাশ সম্বন্ধে। মানুষের যথেষ্ট ভাল সাড়া পাচ্ছেন তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে শহরের এক বাসিন্দা বন্দনা সরকার বলেন, সাইন্স মিউজিয়ামের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই ভাল উদ্যোগ। খুবই ভালভাবে মহাকাশ দেখা যায় এখান থেকে। এর ফলে বাচ্চারাও অনেকটাই উপকৃত হচ্ছে। তাই সকলেরই উচিত এখানে মহাকাশ দেখা। রাতের আকাশ কেমন হয় তা দেখার আগ্রহ থাকে কমবেশি সকলেরই। কিন্তু খালি চোখে তা দেখা যায় না। ‌ তাই পাঠ্য বইয়ের বাইরে গিয়ে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখার সুযোগ পাওয়া যাচ্ছে পুরুলিয়াতে। জেলা বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগে খুশি জেলাবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ায় মহাকাশ দর্শন একদম ফ্রি! টেলিস্কোপে চোখ রেখে রোজ আধঘণ্টা মিলছে ব্রহ্মাণ্ড দেখার সুযোগ, সময়সূচী জানিয়ে দিলেন উদ্যোক্তারা
Next Article
advertisement
PM Modi in Israel: 'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭ অক্টোবরের হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার দৃঢ় বার্তা মোদির
'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭/১০ হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
  • ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরাল বার্তা মোদির৷

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইজরায়েলের পাশে ভারত, জানালেন প্রধানমন্ত্রী৷

  • ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement