টানা বৃষ্টির সময় সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর গ্রামে ডাক্তার সরেন নামে এক ১৫ বছর বয়সী এক কিশোরের বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে বুধবার ভোররাতে দুবরাজপুরের চার নম্বর ওয়ার্ডে একটি প্রাচীন বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি।
ওই বাড়ির বাকি ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছে দুবরাজপুর পৌরসভা।অন্যদিকে বৃষ্টির ফলে বিভিন্ন নদী-নালা জলাধারে জল বাড়ার কারণে ময়ূরাক্ষী তিলপাড়া ব্যারেজ থেকে মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ সাড়ে সাত হাজার কিউসেক জল ছাড়া হয়। এই জল ছাড়ার ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হতে দেখা যায়। বিশেষ করে মহম্মদ বাজার, সাঁইথিয়া এলাকার নিচু জায়গাগুলি।
advertisement
আরও পড়ুন: Babar Azam: ক্রিকেট মাঠ থেকে পড়ুয়াদের বই! ক্লাস নাইনের প্রশ্নপত্রে বাবর আজম
মহম্মদ বাজারে থাকা গিরিপুরে যে কালভার্ট রয়েছে তার উপর দিয়ে মঙ্গলবার রাত থেকেই জল বইতে শুরু করে। প্রশাসনিকভাবে সেই রাস্তা দিয়ে যাতায়াত নিষিদ্ধ করা হলেও স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়েই তার উপর দিয়ে পারাপার করছেন। অন্যদিকে আবার ময়ূরাক্ষী নদীর মাঝে থাকা নরসিংহপুর সহ বেশ কিছু গ্রাম এখন বৃষ্টির কারণে একপ্রকার বিচ্ছিন্ন।
সেখানে বরাম গ্রামে ময়ূরাক্ষী নদীর উপর থাকা অস্থায়ী বাসের সেতু ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে এলাকার ১৫ হাজারের বেশি মানুষ অসুবিধার সম্মুখীন।
Madhab Das





