TRENDING:

Bankura News: বাঁকুড়ার ছাত্রীদের উদ্যোগ চমকে দেওয়ার মতো! কন্যাশ্রীর টাকা জমিয়ে যা করলেন তাঁরা

Last Updated:

যেসব কাজ স্বেচ্ছাসেবী সংগঠনদের করার কথা , সেই মহৎ কাজ নিজেদের জমানো টাকা দিয়ে করে দেখালো স্কুলের ছাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: যেসব কাজ স্বেচ্ছাসেবী সংগঠনদের করার কথা, সেই মহৎ কাজ নিজেদের জমানো টাকা দিয়ে করে দেখালো স্কুলের ছাত্রীরা।
advertisement

জ্বলছে বাঁকুড়া জেলা। সূর্যের প্রচন্ড তাপ ছারখার করে দিচ্ছে সাধারণ মানুষের রোজগার জীবন। পথচারীরা নাজেহাল গরমে। তৃষ্ণা মেটাতে কাঠফাটা রোদে পাওয়া যাচ্ছে না একফোঁটা জল। কিন্তু সেই জল নুন চিনি লেবু দিয়ে সর্ব তৈরি করে বিতরণ করছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজ খামার হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা।

advertisement

জানা গেছে, কন্যাশ্রী টাকা জমিয়েই শুরু হয়েছে এই মহৎ জনসেবা। প্রসংশারযোগ্য এই অভিনব উদ্যোগ খুব তাড়াতাড়ি মুগ্ধ করেছে সকলকে। সাধারণ পথচারী থেকে শুরু করে বাসযাত্রী ড্রাইভার এবং খালাসী ছাড়া যেকোনো গাড়ির চালকের তৃষ্ণা মেটাচ্ছেন এই কিশোরীরা। এমনকি বাদ গেল না পুলিশকর্মীরাও। কন্যাশ্রীদের হাত থেকে শরবত পান করল পুলিশ অফিসাররা।

আরও পড়ুন: ছুটে আসছে ওরা! এক দল হাতি, সঙ্গে বাচ্চা! গ্রামে ঘটে গেল ভয়ানক কাণ্ড! জানুন

advertisement

কন্যাশ্রী প্রকল্প থেকে পাওয়া টাকা খরচ না করে সেই টাকা জমিয়ে রেখেছিল এই ছাত্রীরা তারপর সবাইকে অবাক করে দিয়ে সেই কন্যাশ্রী থেকে জমানোর টাকা দিয়েই এই তপ্ত রোদে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারনের দায়িত্ব নিয়ে নিল ছাত্রীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়ার ছাত্রীদের উদ্যোগ চমকে দেওয়ার মতো! কন্যাশ্রীর টাকা জমিয়ে যা করলেন তাঁরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল