TRENDING:

'হাতে গুঁজে দিতেন কখনও ৫০০, কখনও ২০০ টাকার নোট...', 'দাদার' মৃত্যুতে, চোখ ভরা জল বাঁকুড়ার সমীরের

Last Updated:

Mukul Roy Death Reax:: 'এবার আমি কী করব?' সমীরের কান্না! মুকুল রায়ের ছবি বুকে জড়িয়ে ধরে মুকুল প্রয়াণে তাঁরই স্মৃতি আঁকড়ে সমীর। কখনও সাইকেল তো কখনও মোটরসাইকেল। কখনও তৃণমূল কংগ্রেস তো কখনও ভারতীয় জনতা পার্টি। 'দাদা' দল বদলালেও, মুকুল রায়ের প্রতি সমীরের ভালবাসা বরাবরই ছিল একইরকম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: মুকুল রায় আর নেই! এই কথা শুনে চোখের জল ফেলছেন বাঁকুড়ার সমীর দত্ত। শহর বাঁকুড়ায় সমীর পাগলা বলে পরিচিতি  সমীরের। তবে তাঁর সঙ্গে মুকুল রায়ের সম্পর্কটা অনেক গভীর ছিল। দলীয় কাজে মুকুল রায় বাঁকুড়ায় এলে, সমীর তাঁর সঙ্গে দেখা করতেনই। এমনকি সমীরের বিপদে আপদে তাঁকে আর্থিক সাহায্যও করতেন মুকুল রায়। হাতে গুঁজে দিতেন কখনও ৫০০ টাকা আবার কখনও ২০০ টাকার নোট।
advertisement

কখনও কখনও আবার কলকাতায় চলে যেতেন তিনি তাঁর নেতার সঙ্গে দেখা করতে। এমনকি মাঝেমধ্যে মঞ্চে উঠে পড়তেন সমীর।  নিজের একলা জীবনে, একলা একটা এক কামরার ঘরে, মুকুল রায়ের একটি বড় ছবি ছাড়া সেরকম কিছু সম্বল তাঁর নেই। সেই কারণে মুকুল রায়ের ছবি বুকে জড়িয়ে ধরে মুকুল প্রয়াণে তাঁরই স্মৃতি আঁকড়ে সমীর। কখনও সাইকেল তো কখনও মোটরসাইকেল। কখনও তৃণমূল কংগ্রেস তো কখনও ভারতীয় জনতা পার্টি। ‘দাদা’ দল বদলালেও, মুকুল রায়ের প্রতি সমীরের ভালবাসা বরাবরই ছিল একইরকম।

advertisement

আরও পড়ুন: মৃত্যুর ঠিক আগে…! প্রতিটি রোগী কোন ‘নয়’ শব্দ বলেন জানেন? নার্সের ‘অলৌকিক’ দাবি, হাড়হিম তথ্য ফাঁস!

একবার কলকাতা গিয়ে দেখে আসার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। বাঁকুড়াতে বসেই করলেন স্মৃতিচারণ। স্থানীয় সূত্রে জানা যায়, সমীর দত্ত দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে তেমনভাবে সক্রিয় না থাকলেও মুকুল রায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ অটুট ছিল। এলাকার বাসিন্দারা জানান, সমীরের কথায়, “ওঁর মতো মানুষ আর হয় না, নেতা হিসেবেও বড় ছিলেন, একেবারে চাণক্য। মানুষ হিসেবেও আরও বড়।”

advertisement

প্রয়াত নেতার স্মৃতিতে এখন প্রায় সারাদিনটাই তাঁর ছবির সামনে বসে সমীর। প্রতিবেশীরা বলছেন, সমীরের এই আবেগই প্রমাণ করে রাজনীতির বাইরে ব্যক্তিগত সম্পর্ক কতটা গভীর হতে পারে এক নেতা ও তাঁর অনুগামীর মধ্যে। বাঁকুড়ার এক কোণে বসে এক সাধারণ মানুষের চোখের জলে ফুটে উঠছে এক নেতার প্রতি তাঁর প্রিয় অনুগামীর অমলিন অবিচল শ্রদ্ধা ও ভালবাসার গল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'হাতে গুঁজে দিতেন কখনও ৫০০, কখনও ২০০ টাকার নোট...', 'দাদার' মৃত্যুতে, চোখ ভরা জল বাঁকুড়ার সমীরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল