TRENDING:

Bankura News: বুকে এসে লাগল আস্ত বিদ্যুতের খুঁটি, মুহূর্তে সব শেষ! পরীক্ষা দিতে যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Last Updated:

Bankura News: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। পরীক্ষা দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেবব্রত মণ্ডল, জয়পুর: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার প্রসাদপুর এলাকায়। ঘটনার প্রতিবাদে ও যথাযথ বিচারের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় জয়পুর থানার পুলিশকে।
ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায় (AI Image)
ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায় (AI Image)
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জুজুড় হাইস্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বাইক চালিয়ে নিজের পরীক্ষাকেন্দ্র জয়পুর হাইস্কুলে যাচ্ছিল জুয়েল শেখ নামের এক পরীক্ষার্থী। আচমকাই উল্টো দিক থেকে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যান মুখোমুখি এসে ধাক্কা মারে পরীক্ষার্থীর বাইকে। ইঞ্জিন ভ্যানে বোঝাই কংক্রিটের বিদ্যুতের খুঁটি সরাসরি ধাক্কা মারে পরীক্ষার্থীর বুকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই পরীক্ষার্থী।

advertisement

আরও পড়ুন: ক্ষমতায় বিএনপি, এবার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আওয়ামি লীগের উপর থেকে? জানিয়ে দিলেন নতুন মন্ত্রী! তোলপাড় বাংলাদেশ

দ্রুত তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন জুজুড় হাইস্কুল ও জয়পুর হাইস্কুলের শিক্ষকদের একাংশ। এদিকে ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রথমে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক ও পরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড় দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম! উত্তরবঙ্গের বুকে নতুন বেড়ানোর জায়গা
আরও দেখুন

এদিকে, ডাকাতির ছক ভেস্তে দিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতেরা হল আব্দুল মজিদ সেখ ওরফে ঠান্ডু, আমিরুল দফাদার ওরফে বিলাই, সাজিদ হাসান বিশ্বাস, সাহিন মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে চাপড়ার পিতাম্বরপুর জাগরণ সংঘের মাঠে ৯-১০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। ওই চার জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। তাদের ও ঘটনাস্থল তল্লাশি করে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ, দা, হাঁসুয়া, শাবল উদ্ধার করা হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: বুকে এসে লাগল আস্ত বিদ্যুতের খুঁটি, মুহূর্তে সব শেষ! পরীক্ষা দিতে যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল