TRENDING:

Alipurduar News: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের পথ দেখাতে সৃষ্টিশ্রী মেলা

Last Updated:

চার দিন ধরে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলা চলবে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান হস্তশিল্প ও পোশাক বিপননের জন‍্য এই মেলার আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ দেবে সৃষ্টিশ্রী মেলা। এই মেলায় নিজেদের হস্তশিল্পের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন তাঁরা।
advertisement

রাজ‍্য সরকারের নির্দেশে আলিপুরদুয়ার জেলা গ্ৰামোন্নয়ন বিভাগ ও আলিপুরদুয়ার-১ ব্লক প্রশাসনের উদ‍্যোগে শুরু হয়েছে এই মেলা। আলিপুরদুয়ার জংশন ময়দানে সৃষ্টিশ্রী মেলার আসর বসেছে। চার দিন ধরে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলা চলবে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান হস্তশিল্প ও পোশাক বিপননের জন‍্য এই মেলার আয়োজন করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: নৈহাটির ফেরি সার্ভিস বদলে যাচ্ছে বড় মা-র নামে

এই মেলায় জেলার প্রতিটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি জিনিসপত্রের স্টল আছে। বৃহস্পতিবার সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম দিন থেকেই মেলায় ভালো ভিড় হচ্ছে। ২৫ টি স্টল আছে।

advertisement

View More

সৃষ্টিশ্রী মেলা প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, মহিলাদের সশক্তিকরণ চাইছে সরকার। তার জন‍্যই সৃষ্টিশ্রীর ভাবনা। একজন মহিলাকে এগিয়ে আসতে দেখলে বাকিরাও এগোবেন। অনেক ভাবনা চিন্তা করেই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের পথ দেখাতে সৃষ্টিশ্রী মেলা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল