TRENDING:

Alipurduar: দারুন সুখবর!পর্যটকদের জন্য খুলছে ভুটানগেট! আসতে পারেন

Last Updated:

পর্যটকদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগে খুলছে ভুটানের দরজা। অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে চলেছে পর্যটকদের জন্য ভুটান সীমান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#আলিপুরদুয়ার : পর্যটকদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগে খুলছে ভুটানের দরজা। অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে চলেছে পর্যটকদের জন্য ভুটান সীমান্ত। আগামী ২৩ সেপটেম্বর থেকে খুলছে ভুটান গেট।বুধবার ভুটান সরকারের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। পর্যটকদের জন্যে কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভুটান। দেশে প্রবেশের পর কোয়ারিন্টিনের কথা না বলা হলেও দিতে হবে সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি। বিদেশি পর্যটকদের জন্য ৬৫ডলার থেকে ২০০ ডলার হবে মাথাপিছু প্রতিরাতের জন্য। বাংলাদেশ ও ভারতীয় পর্যটকদের জন্য মাথাপিছু ১২০০ টাকা প্রতিরাতের জন্য ধার্য করতে চলেছে ভুটান সরকার।
advertisement

 

 

পাশাপাশি আগের মত মিনিমাম ডেইলি প‍্যাকেজ রেট নেওয়া হবে না। প্রথমে ভুটানে প্রবেশ করলে পর্যটকদের থেকে নেওয়া হত দিনবাবদ কিছু টাকা। অর্থাৎ পর্যটকরা যতদিন সে দেশে থাকবে তা হিসেবে টাকা ট্যুর অপারেটরদের কাছে জমা দিতে হবে।এই নিয়মটি আর থাকছে না।

advertisement

View More

আরও পড়ুনঃ গাঙ্গুটিয়া নদীর ভাঙনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা

 

 

বর্তমানে তার বদলে এসডিএফ অর্থাৎসাসটেনেবল ডেভেলপমেন্ট ফিসরাসরি ভুটান সরকারকে দিতে হবে পর্যটকদের। মেনে চলতে হবে কোভিড গাইড। হোটেল, রেস্তোরাগুলিকেও তাই বলা হয়েছে। সেই অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। ২০২০ সালে করোনার থাবা পড়তেই বন্ধ হয়ে যায় ভুটান গেট। প্রথম অবস্থায় পর্যটক পণ্য দুটির প্রবেশ বন্ধ ছিল।

advertisement

আরও পড়ুনঃ ভারত-ভুটান সীমান্ত পাশাখা দিয়ে ফের শুরু ট্রাক চলাচল

 

 

পরবর্তীতে শুধু পণ্য প্রবেশের অনুমতি দেয় ভুটান সরকার। সম্প্রতি দিল্লিতে মন্ত্রী জন বারলার সঙ্গে বৈঠক করেছিলেন ভুটানের প্রতিনিধি দল। সেই খবরের পর আশায় বুক বাঁধছিলেন পর্যটকরা। এই খবরে খুশি সকলেই।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

Ananya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: দারুন সুখবর!পর্যটকদের জন্য খুলছে ভুটানগেট! আসতে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল