TRENDING:

Alipurduar News: মাদারিহাটে চা বাগানের ১৬০ জন পড়ুয়াকে নিয়ে অভিনব বিজ্ঞান মেলা! যেখানে পড়ুয়ারাই দিচ্ছে বিজ্ঞানের নানা পাঠ

Last Updated:

শিশু বিজ্ঞানীদের খুঁজে বের করতে মাদারিহাটে আয়োজিত হয়েছে মেলা। অংশগ্রহণ করেছে ২২টি চা বাগানের শিশুরা। এই বিজ্ঞানমেলায় কালচিনি ও মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বলয় থেকে মোট ১৬০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
আলিপুরদুয়ার: শিশু বিজ্ঞানীদের খুঁজে বের করতে মাদারিহাটে আয়োজিত হয়েছে মেলা। অংশগ্রহণ করেছে ২২টি চা বাগানের শিশুরা। এই বিজ্ঞানমেলায় কালচিনি ও মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বলয় থেকে মোট ১৬০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
advertisement

প্রিজম নামের একটি সংস্থার পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত শিশু বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি প্রোজেক্ট তুলে ধরছে। এর মধ‍্য থেকে দশ জন সেরা শিশু বিজ্ঞানীকে পুরস্কার তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- মানব পাচার রুখতে এগিয়ে এল চা বাগানের যুবতীরা! জানুন

জলের সংকট দেখা যায় চা বাগান এলাকাগুলিতে।বৃষ্টির জলকে বাড়ির ওপরে কয়েকটি পাইপের মধ‍্যে ধরে,সেগুলি একটি বড় পাইপের সঙ্গে সংযুক্ত করে একটি রিজার্ভারে ধরে রাখা যায় তা মডেলের মাধ‍্যমে দেখিয়েছে কিছু পড়ুয়া।

advertisement

View More

আরও পড়ুন- বনদফতরের গাড়ি পৌঁছে দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে! খুশি পরীক্ষার্থীরা

আবার অনেকে প্লাস্টিকজাত জিনিসগুলিকে ফের ব‍্যবহারযোগ‍্য করে তোলার উপায় দেখিয়েছেন।সবজির খোসা শুকিয়ে তা দিয়ে সার তৈরি করে কৃষিক্ষেত্রে প্রয়োগের ছবি দেখিয়েছে বেশ কিছু পড়ুয়া। চা বাগানের শিশুরা নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে এই গুলি করেছে।যা দেখে তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিচারকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

Annanya Dey 

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মাদারিহাটে চা বাগানের ১৬০ জন পড়ুয়াকে নিয়ে অভিনব বিজ্ঞান মেলা! যেখানে পড়ুয়ারাই দিচ্ছে বিজ্ঞানের নানা পাঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল