advertisement

সুদূর বীরভূম থেকে এসে মুর্শিদাবাদে মনোরাঞ্জন! কখনও 'টুম্পা-সোনা', কখনও 'রাক্ষস'

Last Updated: Feb 13, 2026, 19:13 IST

মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা দেখা যায় বহুরূপীদের। কিন্তু এখন রঘুনাথগঞ্জের শহরের বুকে ঘুরে বেড়াচ্ছেন ‘টুম্পা সোনা’। কথাটা বললেই গান ভেসে আসে। কিন্তু এই টুম্পা রঘুনাথগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরে আনন্দ দিচ্ছেন মানুষকে। মনোরঞ্জন দিচ্ছেন সুদূর বীরভূমের লাভপুর থেকে এসে। বীরভূম জেলার লাভপুর থানার শীতলগ্রাম থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বহুরূপীরা নানা রকম ছড়া বলে মানুষের মনোরঞ্জন করছেন। কেউ পেশায় চাষী, কেউ বা দিন মজুর। কেউ সেজেছেন টুম্পা সোনা, কেউ বা রাক্ষস ও রাক্ষসী। কিছুটা অর্থ উপার্জন করতেই গ্রামের প্রত্যন্ত এলাকায় ছুটছেন বহুরূপীরা। ওঁরা রং মাখেন। বর্তমানে সনাতন বহুরূপী সাজের পাশাপাশি এসেছে নানা পৌরাণিক, আধুনিক ও সামাজিক অনুষঙ্গও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে এসেছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে। বহুরূপী খুব প্রাচীন জীবিকা। তবে কত প্রাচীন তা কেউ বলতে পারে না। অবশ্যই বিচিত্র জীবিকা। ইতিহাসবিদেরা জানান, আদিম মানুষেরা পশু শিকারের সময় নিজেদের দেহ মৃত পশুর চামড়া, নখ, দাঁত ইত্যাদি দিয়ে ঢেকে নিত। তাতে পশুরা তাদের মানুষ বলে চিনতে পারত না। এই ঘটনাকে আমরা ‘ছদ্মবেশ’ বলতে পারি। আমাদের সারাদেশেই ছড়িয়ে আছেন এই বহুরূপীরা

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
সুদূর বীরভূম থেকে এসে মুর্শিদাবাদে মনোরাঞ্জন! কখনও 'টুম্পা-সোনা', কখনও 'রাক্ষস'
advertisement
advertisement