Bangladesh Election: অক্সফোর্ডের প্রাক্তনী, সোশ্যাাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুরাগী... তবুও হেরে গেলেন বাংলাদেশের আলোচিত প্রার্থী তাসমিন! কোন অঙ্কে হল ভরাডুবি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bangladesh Election Tasnim Jara: মাঠে নেমে প্রচারের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন সমাজমাধ্যমকে। তরুণ এই প্রার্থীকে নিয়ে সমাজমাধ্যমও যথেষ্ট সরগরম ছিল। ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোনও দলের ছায়া ছাড়াই ফুটবল প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাসনিম৷
advertisement
প্রথমে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-তে যোগ দিয়েছিলেন তাসনিম জারা৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এনসিপির হয়ে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু পরে এনসিপি জামাতের সঙ্গে জোট বাঁধলে তিনি দলত্যাগ করেন৷ ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোনও দলের ছায়া ছাড়াই ফুটবল প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাসনিম৷ Image Credit- Dr. Tasnim Jara FB
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তাসনিম জারার জন্ম ঢাকা শহরে, ১৯৯৪ সালে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এর পর উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ‘এভিডেন্স বেসড হেল্থ কেয়ার’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন ঢাকা মেডিক্যাল কলেজেই। জুনিয়র ডাক্তার হিসাবে। Image Credit- Dr. Tasnim Jara FB









