advertisement

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ বিভিন্ন জেলা! প্রবল আতঙ্কে সীমান্তের বাসিন্দারা

Last Updated: Feb 27, 2026, 17:03 IST

জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়াল পেট্রাপোল সীমান্ত সহ বনগাঁ মহকুমায়। উত্তর ২৪ পরগনা সহ কম্পন অনুভূত হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও। উৎপত্তিস্থল বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন এলাকা, রিখটার স্কেলে মাত্রা ৫.৩ বলে জানা গিয়েছে। হঠাৎই দুপুরের ব্যস্ত সময় কেঁপে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁ বসিরহাট সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সীমান্ত লাগোয়া জেলায় প্রবল কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও শহরতলিতেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের খুলনার সাতক্ষীরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩ এবং প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন। দুপুরে অফিস সময় চলাকালীন আচমকা কম্পন অনুভূত হতেই বহু মানুষ বাড়ি, অফিস ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বনগাঁ পৌরসভা আদালত সহ এলাকার মানুষজন এমন কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ বিভিন্ন জেলা! প্রবল আতঙ্কে সীমান্তের বাসিন্দারা
advertisement
advertisement