পাঁশকুড়া তথা পূর্ব মেদিনীপুর জেলাতে প্রথম এরোপ্লেন উড়ান দিতে তৈরি। ভালবাসার দিন থেকে এই এরোপ্লেনের শুরু হচ্ছে উড়ান! এইটুকু শুনে চমকে গেলেন তো! পাঁশকুড়ার মেচগ্রামের অদূরেই দেহাটি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে আস্ত এরোপ্লেন। এবং ছোটখাটো একটি বিমানবন্দর। তবে এই এরোপ্লেন বা বিমানবন্দর সরকারি উদ্যোগে হয়নি। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে ই চালু হল। তবে এই এরোপ্লেন আকাশে উড়ছে না। কারণ এটি একটি থিম বেসড্ রেস্টুরেন্ট!



