advertisement

Indian Railway: জলপাইগুড়ি টাউন স্টেশনে ঢোকার মুখে বিপত্তি, হঠাৎ কেন থেমে গেল দার্জিলিং মেল? আধ ঘণ্টা বাদে রওনা

Last Updated:

Indian Railway:শনিবার সন্ধ্যায় হলদিবাড়ি স্টেশান থেকে ছেড়ে নির্ধারিত সময়েই জলপাইগুড়ি টাউন স্টেশানে ঢুকছিল শিয়ালদহ গামী দার্জিলিং মেল। আচমকা এক নম্বর ঘুমটির কাছে দাড়িয়ে যায় ট্রেন।

আচমকা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল দার্জিলিং মেল! স্টেশনে ঢোকার আগে কী হল ট্রেনে? যাত্রীদের মধ্যে আতঙ্ক
আচমকা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল দার্জিলিং মেল! স্টেশনে ঢোকার আগে কী হল ট্রেনে? যাত্রীদের মধ্যে আতঙ্ক
শান্তনু কর, জলপাইগুড়ি: স্টেশানে ঢোকার আগে আচমকা দাড়িয়ে গেল দার্জিলিং মেল। চাঞ্চল্য জলপাইগুড়ি স্টেশানে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় হলদিবাড়ি স্টেশান থেকে ছেড়ে নির্ধারিত সময়েই জলপাইগুড়ি টাউন স্টেশানে ঢুকছিল শিয়ালদহ গামী দার্জিলিং মেল। আচমকা এক নম্বর ঘুমটির কাছে দাড়িয়ে যায় ট্রেন।
রেল সূত্রে খবর ব্রেক-সহ বেশ কিছু সমস্যা মনে হয়ে ছিল চালকের। তাই আগেভাগেই ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। প্রায় আধঘন্টা পরীক্ষানিরীক্ষার পর এনজেপির উদ্দেশ্যে রওনা দেয় দার্জিলিং মেল। সেখানে আরও এক ধাপ পরীক্ষার পর শিয়ালদহর উদ্দেশ্যে রওনা দেবে দার্জিলিং মেল। দীর্ঘক্ষন ট্রেন দাড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, ট্রেনের দুর্ঘটনা এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এবার ট্রেনের টিকিটের জালিয়াতি রুখতে একাধিক ব্যবস্থা নিল রেল৷ ভারতীয় রেলওয়ের রিজার্ভেশন টিকিট বুকিং সিস্টেম হল একটি শক্তিশালী এবং অত্যন্ত সুরক্ষিত আইটি প্ল্যাটফর্ম যা অত্যাধুনিক সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রণে সজ্জিত। হ্যাকিং সরঞ্জাম দ্বারা ফর্ম স্বয়ংক্রিয়ভাবে পূরণ রোধ করতে এবং ইন্টারনেটের মাধ্যমে তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রোধ করতে এবং সাইবার আক্রমণ থেকে সিস্টেমকে সুরক্ষিত করতে ভারতীয় রেল নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করেছে৷
advertisement
তৎকাল টিকিট বুক করার জন্য আধার প্রমাণীকরণ – অপব্যবহার রোধ করতে এবং তৎকাল বুকিংয়ে ন্যায্যতা উন্নত করতে, অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভিত্তিক এককালীন পাসওয়ার্ড (OTP) যাচাইকরণ চালু করা হয়েছে। আধার প্রমাণীকরণ ব্যবহারকারীর স্বতন্ত্রতার তাৎক্ষণিক যাচাইকরণ প্রদান করে। এর মাধ্যমে জাল বা অননুমোদিত এজেন্ট-নিয়ন্ত্রিত একাধিক ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি এবং পরিচালনা রোধ করা সম্ভব হয়। এই ব্যবস্থা প্রকৃত যাত্রীদের জন্য টিকিটের প্রাপ্যতা উন্নত করতে এবং অনলাইন তৎকাল বুকিং ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করে।
advertisement
স্ক্রিপ্টিং, ব্রুট-ফোর্স আক্রমণ এবং ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস) আক্রমণ এড়াতে একাধিক স্তরে মোতায়েন করা ক্যাপচা (কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য বোঝার সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাবলিক টুরিং পরীক্ষা) প্রক্রিয়া সহ বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন স্তরের সুরক্ষা নিয়ন্ত্রণ বাস্তবায়িত করা হয়েছে। অ্যাপ্লিকেশন সুরক্ষা দুর্বলতার জন্য OWASP (ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সুরক্ষা প্রকল্প) পরিচালনা করার জন্যও বেশ কয়েকটি সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railway: জলপাইগুড়ি টাউন স্টেশনে ঢোকার মুখে বিপত্তি, হঠাৎ কেন থেমে গেল দার্জিলিং মেল? আধ ঘণ্টা বাদে রওনা
Next Article
advertisement
Suryakumar Yadav: সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
  • দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বেই বিশ্বসেরা হল ভারত৷ ফাইনালে রান না পেলেও বিশ্বকাপ জয়ের পরই আরও একটি সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement