advertisement

T20 World Cup 2026: ফের চ্যাম্পিয়ন ভারত! প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি- বিশ্বকাপ জয়ের উন্মাদনায় ভাসলেন সকলে

Last Updated:

T20 World Cup 2026: তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত, তার থেকেও বড় কথা পর পর দুবার টি২০ বিশ্বকাপ জয়। এই জয় নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সকলে।

কী বললেন রাজনীতিবিদরা?
কী বললেন রাজনীতিবিদরা?
তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত, তার থেকেও বড় কথা পর পর দুবার টি২০ বিশ্বকাপ জয়। টি২০ বিশ্বকাপ জয়, এই জয় নিয়ে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘চ্যাম্পিয়ন! আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন! এই অসাধারণ জয় দক্ষতা, সংকল্প এবং দলগত সাফল্যের প্রতিফলন। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ সাহস দেখিয়েছে। দারুণ খেলেছ টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
advertisement
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিশ্বকাপ জয় নিয়ে লেখেন, ‘পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাসের বেশ কয়েকটি রেকর্ড স্পর্শ করার জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন। ভারত তিনবার কাপ জয়ের একমাত্র দেশ হয়েছে, অনবদ্য কৃতিত্ব অর্জন করেছে। ভারই একমাত্র দল যারা টানা দুবার কাপ জিতেছে। এটি আমাদের ক্রিকেটপ্রেমী জনগণের জন্য অপরিসীম আনন্দ এবং গর্বের বিষয়। এই জয়ের জন্য প্রতিটি খেলোয়াড়, পুরো ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফরা সর্বোচ্চ প্রশংসার দাবিদার। আমি আশা করি আমাদের ক্রিকেট দল ভবিষ্যতেও গৌরব বজায় রাখবে। এই জয় প্রতিটি ভারতীয়ের হৃদয় গর্ব এবং আনন্দে ভরিয়ে তুলেছে’।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতের বিশ্বকাপ জয় নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন! আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তোমার অসাধারণ জয় আমাদের গর্বিত করেছে’।
advertisement
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ভারতের জয় নিয়ে লিখেছেন, ‘আবারও চ্যাম্পিয়ন! আমাদের মেন ইন ব্লু-এর জন্য একটি দুর্দান্ত জয়, টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্মেন্সের জন্য সঞ্জু স্যামসন এবং জসপ্রীত বুমরাহকে বিশেষ ভাবে প্রশংসনীয়। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার জন্য এবং দেশকে উদযাপনের জন্য আরও একটি অবিস্মরণীয় মুহূর্ত দেওয়ার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন’।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2026: ফের চ্যাম্পিয়ন ভারত! প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি- বিশ্বকাপ জয়ের উন্মাদনায় ভাসলেন সকলে
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement