advertisement

Suryakumar Yadav: সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

Last Updated:

রবিবার আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত৷

বিশ্বকাপ জিতেই সুখবর দিলেন সূর্যকুমার৷ ছবি- ইনস্টাগ্রাম, এএফপি
বিশ্বকাপ জিতেই সুখবর দিলেন সূর্যকুমার৷ ছবি- ইনস্টাগ্রাম, এএফপি
দু বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর অবিশ্বাস্য ক্যাচই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিল৷ এবার দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বেই বিশ্বসেরা হল ভারত৷ ফাইনালে রান না পেলেও বিশ্বকাপ জয়ের পরই আরও একটি সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব৷
রবিবার বিশ্বকাপ জয়ের পরই ইনস্টাগ্রামে স্ত্রী দেবিশার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক৷ ক্যাপশনে সূর্য লিখেছেন, কামিং সুন বেবি৷ ছবি এবং ভারত অধিনায়কের ছোট্ট বার্তাতেই স্পষ্ট, যাদব পরিবারে খুব শিগগিরই নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে৷ হবু সন্তানই হয়তো সূর্যকুমারের জন্য সৌভাগ্য বয়ে আনল৷ ফলে নিজে ব্যাট হাতে বিশ্বকাপে সেভাবে জ্বলে উঠতে না পারলেও সূর্যর হাতে বিশ্বকাপ ঠিকই উঠল৷
advertisement
advertisement
advertisement
নামী নৃত্যশিল্পী দেবিশা শেট্টির সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয় সূর্যকুমার যাদবের৷ দু দিন আগেই সূর্যকুমার যাদবের স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়৷ সেই ভিডিও-র সূত্রেই দেবিশা সন্তানসম্ভবা বলে খবর ছড়িয়ে পড়েছিল৷ এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন ভারত অধিনায়ক নিজে৷
advertisement
সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন সূর্য এবং দেবিশা৷ বিশ্বকাপ জয়ের পাশাপাশি হবু সন্তানের জন্যও তাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ৷ ২০২৬-এর বিশ্বকাপ জয় তাই সব অর্থেই সূর্যকুমার যাদবের জন্য স্মরণীয় হয়ে থাকল৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Suryakumar Yadav: সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
Next Article
advertisement
Suryakumar Yadav: সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
  • দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বেই বিশ্বসেরা হল ভারত৷ ফাইনালে রান না পেলেও বিশ্বকাপ জয়ের পরই আরও একটি সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement