advertisement

Lok Sabha Election 2024: প্রচারের শেষ দিনে কী করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা?

Last Updated: May 23, 2024, 23:17 IST

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে নির্বাচনবিধি অনুযায়ী শেষ প্রচারের দিন বৃহস্পতিবার। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। হুডখোলা গাড়িতে চেপে মানুষের মধ্যে জনসংযোগ এবং ভোট প্রার্থনা করেন তিনি। লাস্ট মিনিট প্রিপারেশনে হেভিওয়েট এই প্রার্থী। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। নাম ঘোষণার পর থেকেই লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার করেছেন তিনি। তবে বৃহস্পতিবার শেষ দিনের প্রচার। তারপর মাঝে একটা দিন এবং শনিবার নির্বাচন। তাই মানুষের মধ্যে শেষ বেলায় জনসংযোগ করতে মরিয়া তিনি। এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের মদনমোহনচক, গামা এলাকায় তিনি হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: প্রচারের শেষ দিনে কী করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা?
advertisement
advertisement