advertisement

Anant Ambani-Radhika Merchant Wedding: শাহরুখ-গৌরী থেকে ভি-ক্যাট অনন্ত-রাধিকার বিয়ে ঘিরে চাঁদের হাট, সেজে উঠল মুম্বই

Last Updated: Jul 12, 2024, 22:56 IST

অনন্ত-রাধিকার বিয়েতে আজ মুম্বইয়ে সেলেবদের মহামেলা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে চার হাত এক হবে। তবে এখানেই শুরু নয়। গত কয়েক মাস ধরেই দফায় দফায় চলছে প্রাক-বিবাহের অনুষ্ঠান। গুজরাতের জামনগরের পর অনুষ্ঠান হয়েছিল ইউরোপেও। তারপর ফের বাণিজ্যনগরীতেই অনুষ্ঠিত হয় মামেরু, সঙ্গীত, গায়ে হলুদের মতো নানা অনুষ্ঠান। বুধবার শিব-শক্তির পুজোর পর হয় মেহেন্দি। ৫০ জন দম্পতির গণবিবাহেরও আযোজন করেন আম্বানিরা। দীর্ঘ প্রেমপর্বের পর ২০২৩এই বাগদান সারেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট । ২০২৪-এর মার্চে জামনগরে প্রাক-বিবাহের প্রথম অনুষ্ঠানের পর ইতালিতে আরও একবার চোখধাঁধানো প্রি-ওয়েডিং হয়েছিল। আর আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত -রাধিকা। আর এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আরব সাগরের পাড়ে এখন বিশ্বের তাবড় তারকাদের ভিড়। দেশের প্রথম সারির রাজনৈতিক মুখ থেকে দুনিয়ার তামাম স্টার পারফর্মাররা আজ আম্বানিদের অতিথি।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: শাহরুখ-গৌরী থেকে ভি-ক্যাট অনন্ত-রাধিকার বিয়ে ঘিরে চাঁদের হাট, সেজে উঠল মুম্বই
advertisement
advertisement