রাজ্যসভার প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল৷ রাজ্যসভার চারটি আসনে প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীকে মনোনীত করল রাজ্যের শাসক দল৷ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত৷ একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তারা তাদের একটি আসনেই জয় নিশ্চিত৷ ফলে তৃণমূল মনোননীত চারজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত৷



