চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উস্কে দিলেন ২০০৬ সালের স্মৃতি৷ শুক্রবার দুপুর ২টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘অনেক বিশিষ্ট মানুষ আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবেন যে ২২ জনকে মৃত ঘোষণা করছে কিন্তু তাঁরা জীবিত আছেন৷ তাঁদের আমি মঞ্চে হাজির করব৷’’ মমতা জানান, ‘‘sir এ যারা মারা গেছেন তাদের পরিবারও আসবে৷ মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কাজ করি। আমরা জানি কোথায় কী হয়।’’



