advertisement

এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা, ঘোষণা মমতার! দেখুন ভিডিও

Last Updated: Feb 11, 2026, 01:23 IST

অগাস্ট নয়, এপ্রিল মাস থেকেই মিলবে যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকার বেকার ভাতা৷ মঙ্গলবার নবান্নে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভুলবশতই ১৫ অগাস্ট থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু ১ এপ্রিল থেকেই এই ভাতা পাওয়া যাবে৷ যেহেতু ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু, তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই শিবির করা হবে৷ প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে শিবির হবে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে৷ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির চলবে৷

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা, ঘোষণা মমতার! দেখুন ভিডিও
advertisement
advertisement