Mamata Banerjee: রাজ্যের প্রয়োজন না মিটিয়ে গ্যাস যেন বাইরে না যায়, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যতটা গ্যাস রাজ্যে প্রয়োজন, সেখান থেকে বাইরে যেন না যায় এটা আমরা অনুরোধ করেছি। আগে নিজের ঘরটা সামলাতে হবে, আমরা বলেছি মিড ডে মিল, হোস্টেল, হাসপাতাল, গৃহস্থ পরিবার এই গুলো তে যেন সমস্যা হয়। যারা রেস্টুরেন্ট করেন তাদের নিয়েও আলোচনা হয়েছে। মিড ডে মিল, ICDS, ওনারা যেটা বলেছে সমস্যা হবে না। আপনারা বলছেন ৯৬ পার্সেন্ট domestic, ৪ পার্সেন্ট বাণিজ্যক। তাহলে সেটা ২পার্সেন্ট দিন। আমরাও চেষ্টা করবো যতটা অংশ গ্রহণ করতে পারি। গ্যাস সাপ্লাইটা ইম্পোর্ট করতে হয়, আমরা আত্মনির্ভর নয়"।



