advertisement

West Bengal Weather Update: তাপমাত্রা ফের কমার সম্ভাবনা ! থাকবে কুয়াশাও, জেনে নিন রাজ্যের আবহাওয়ার আপডেট

Last Updated:
রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও একটু কমবে তাপমাত্রা। কিছু জেলায় একই রকম থাকবে তাপমাত্রা। উইকেন্ডে আরও একবার কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে।
1/7
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। উত্তরেও কমবে। থাকবে কুয়াশা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/7
রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও একটু কমবে তাপমাত্রা। কিছু জেলায় একই রকম থাকবে তাপমাত্রা। উইকেন্ডে আরও একবার কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে।
রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও একটু কমবে তাপমাত্রা। কিছু জেলায় একই রকম থাকবে তাপমাত্রা। উইকেন্ডে আরও একবার কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে।
advertisement
3/7
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। আগামী সোম মঙ্গলবার পর্যন্ত দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।

4/7
রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। কালিম্পং ও পাহাড় সংলগ্ন সমতলে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং মালদহ-সহ নীচের দিকের জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

5/7
কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে রয়েছে। আরও নামবে পারদ। রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়ল। রবিবারের মধ্যে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ থাকবে।

6/7
আগামী দু’দিন শীতল হাওয়ায় নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ। সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। শীতের অনুভূতি কিছুটা বাড়বে। আগামী সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

7/7
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।