East Medinipur News: কাঁথিতে মুক্তি পেল ‘ইকির মিকির চাম চিকির’ ছবির ট্রেলার! ট্রেলার প্রকাশের দিন থেকেই কৌতূহল চরমে
- Reported by:Madan Maity
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
ভালবাসা, বন্ধুত্ব, সংগ্রাম এবং স্বপ্ন—এই চার বিষয়কে কেন্দ্র করেই ছবির গল্প। মানুষের আবেগ, তরুণদের স্বপ্ন, মাটির গন্ধ মিলিয়েই তৈরি হয়েছে এই ছবি।
কাঁথিতে মুক্তি পেল ‘ইকির মিকির চাম চিকির’ ছবির ট্রেলার। আগামী ১৩ মার্চ কাঁথি টাউন হলে মুক্তি পেতে চলেছে পূর্ণদৈর্ঘ্যর এই ছবি। ছবির ট্রেলারের মুক্তির দিন থেকেই সাড়া ফেলতে শুরু করেছে ছবির বিষয়বস্তু। ট্রেলার প্রকাশের দিন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কাঁথি আদি বইমেলায় ট্রেলার দেখার ভিড় প্রমাণ করে এই ছবি কতটা সার্থক হতে চলেছে। প্রবীণ থেকে তরুণ সকলেই আগ্রহী এই ছবিকে নিয়ে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
জেলার মহকুমা শহর কাঁথি। ঐতিহাসিক গুরুত্ব থাকলেও আধুনিক বিনোদনের দিক থেকে অনেকটাই পিছিয়ে এই শহর। সেই শহরেই স্থানীয় শিল্পীদের নিয়ে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা বানিয়ে নজির গড়েছেন সদ্য কলেজ শেষ করা কাঁথির তরুণ পরিচালক অর্কপ্রভ পণ্ডা। কাঁথির এই তরুণের স্বপ্নের ছবি ‘ইকির মিকির চাম চিকির’। কাঁথি আদি বই মেলাতেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ছবির ট্রেলার। আগামী ১৩ মার্চ কাঁথি টাউন হলে এই ছবির প্রথম মুক্তি পেতে চলেছে।
advertisement
advertisement
ছবির তরুণ পরিচালক অর্কপ্রভ পণ্ডা জানান, “কাঁথি একটি ঐতিহাসিক শহর। স্বাধীনতা আন্দোলনের সময় এই শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই শহরের মাটিতে দাঁড়িয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করা দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই ছবির জন্য অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। স্থানীয় প্রতিভাবান শিল্পীদেরও কাজ করার সুযোগ হয়েছে। কাঁথির এই ছবি আগামী দিনে জেলার গণ্ডি পেরিয়ে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছক।”
advertisement
একসময় কাঁথি শহরে চারটি সিনেমা হল ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই হল গুলো এখন প্রায় অতীত। তাই বড় পর্দায় সিনেমা দেখানোর জন্য এবার বেছে নেওয়া হয়েছে কাঁথি টাউন হলকে। সেখানেই দর্শকদের সামনে প্রথমবার দেখানো হবে ‘ইকির মিকির চাম চিকির’। ছোট শহরে সিনেমা প্রদর্শনের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে স্থানীয় মানুষদের মধ্যে।
advertisement
এই ছবিতে অভিনয় করেছেন কাঁথির একঝাঁক তরুণ-তরুণী। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা এই নতুন মুখগুলিই ছবির মূল শক্তি। তাঁদের সঙ্গে রয়েছেন কাঁথির কয়েকজন অভিজ্ঞ ও গুণী মানুষও। সীমিত বাজেট এবং ছোট পরিকাঠামোর মধ্যেও তৈরি হয়েছে ছবিটি। বন্ধুত্ব, ভালবাসা, সংগ্রাম এবং স্বপ্ন—এই চারটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। কাঁথির মাটির গন্ধ, মানুষের আবেগ আর তরুণদের স্বপ্ন মিলিয়েই তৈরি হয়েছে এই নতুন সিনেমা।









