WB Assembly Elections 2026: রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সুন্দরী ঋতুপর্ণার হাতেই এবার তৃণমূলের বনগাঁ দক্ষিণ, চিনে নিন প্রার্থীকে
- Reported by:RUDRA NARAYAN ROY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
WB Assembly Elections 2026: রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সুন্দরী ঋতুপর্ণার হাতেই এবার তৃণমূলের বনগাঁ দক্ষিণ! বিজেপিকে হারাতে ময়দানে বর্তমান বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা
advertisement
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে জন্ম ঋতুপর্ণার। বনগাঁতেই বড় হয়ে ওঠা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এই তরুণী রাজনৈতিকভাবে বড় হয়েছেন বনগাঁর পরিচিত রাজনৈতিক পরিবারে। তাঁর বাবা শঙ্কর আঢ্য এবং মা জ্যোৎস্না আঢ্য, দু'জনেই পুরসভার চেয়ারম্যান পদে দায়িত্ব সামলেছেন। ফলে ছোট থেকেই রাজনীতির পরিবেশে বড় হওয়ায়, রাজনৈতিক কৌশল ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সখ্যতা ঋতুপর্ণার
advertisement
advertisement
রাজনৈতিক জীবনের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি তাঁকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক মামলায় তাঁর বাবা শঙ্কর আঢ্যের নাম জড়িয়েছে এবং তাঁকে জেল হেফাজতেও থাকতে হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকেও নজরদারির আওতায় রাখা হয়েছিল বলে সূত্রের খবর। পাশাপাশি, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাঁর মা জ্যোৎস্না আঢ্যের বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেই মামলায় ঋতুপর্ণাকেও জিজ্ঞাসাবাদ করা হয়
advertisement
advertisement









